‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিগবাজির পর ডিগবাজি। রচনা বন্দ্য়োপাধ্যায়ের আচরণে হাসছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে থাকতে তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। গত ৪ মে বাংলায় বিজেপি ক্ষমতাতে আসতেই মমতার হাত ছেড়ে হয়েছিলেন এনসিপিআই সাংসদ। এবার নিজেকে বিজেপির সমর্থক বলে জাহির করলেন হুগলির সাংসদ। শুধুই বিজেপির নন, নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমর্থক বলেও ঢাক পেটালেন রচনা। আর তাঁর এই আচরণে লজ্জা পাচ্ছে গিরগিটিও! ২০২৪ সালে মমতার হাত ধরে রাজনীতিতে এসেছিলেন। তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে সাংসদ হয়েছিলেন। তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই অখ্যাত দল এনসিপিআই-এর শিবিরে নাম লেখান তিনি। এবার নিজেকে বিজেপিরই সমর্থক বলে আসল রূপ প্রকাশ্যে আনলেন রচনা।

আরও পডুন: সেবাশ্রয়ে গিয়ে ভুল চিকিৎসা, হাত খোয়ালেন কৃতি, অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR

আজ, বুধবার হুগলির চুঁচুড়ায় একটি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই রচনা বলেন, ‘মোদিজি, অমিতজি, শুভেন্দুদার সমর্থক আমি। আমরা জানি ভাল কাজ হবে হুগলিতে। দাদা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতা যদি পাই, নিশ্চয়ই হুগলির উন্নয়ন হবে। আমরা ভাল কাজ করব। যে স্বপ্ন নিয়ে আমি রাজনীতিতে এসেছিলাম, সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই দল পরিবর্তন করেছি। যাঁরা বহু বছর ধরে তৃণমূলের সঙ্গে আছেন, তাঁদের সঙ্গে আমার বক্তব্য মিলবে না। কারণ, তাঁরা দলকে অনেক বেশি দেখেছেন, রাজনীতি অনেক বেশি বুঝেছেন। আমি দু’বছর হল অন্য জায়গা থেকে এখানে এসেছি। আমরা কোনও রাজনীতির ব্যাকগ্রাউন্ড নেই। এখানে আসার পর আমি গত দু’বছরে যা যা দেখেছি এবং উপলব্ধি করেছি তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছি।’

দলবদল নিয়ে এদিন রচনা বলেন, ‘কী হত, কী হত না, কী হয়ে গিয়েছে, তা নিয়ে আর পোস্টমর্টেম করে লাভ নেই। আগামী দিন যাতে সুন্দর হয়, মানুষ যাতে ভাল থাকেন, সুরক্ষিত থাকেন, রাজ্যের যাতে উন্নয়ন হয়, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত। তাই দল বদলেছি। সবার ভালোর জন্য, উন্নয়নের জন্য।’

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে