ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইলিশ মানেই বাঙালির আবেগ। বর্ষাকালে সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা ইলিশ ভাজা ছাড়া যেন খাবারের পাতে পূর্ণতা আসে না। তবে অনেকেই সুস্বাদু ইলিশ খেতে ভালবাসলেও অসংখ্য কাঁটার কারণে তা এড়িয়ে চলেন। এবার সেই সমস্যার সমাধান হতে পারে কাঁটাছাড়া ইলিশ ফিশ ফ্রাই । বাড়িতেই সহজ উপায়ে তৈরি করা যায় এই অসাধারণ পদ ।

উপকরণ

বড় আকারের ইলিশ মাছ (৪টি), গন্ধরাজ লেবুর রস (২ টেবিল চামচ), কাঁচালঙ্কা বাটা (১ চা চামচ), আদা রসুনের রস (১ টেবিল চামচ), গোলমরিচ গুঁড়ো (সামান্য), নুন (স্বাদমতো), ডিম (২টি), ব্রেডক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো (প্রয়োজনমতো), সাদা তেল বা সর্ষের তেল (ভাজার জন্য)।

পদ্ধতি

কাঁটা ছাড়ার জন্য সব সময় একটু বড় মাপের (কমপক্ষে ১ কেজি বা তার বেশি ওজনের) ইলিশ মাছ বেছে নিন। ছোট মাছের সূক্ষ্ম কাঁটা পুরোপুরি বের করা বেশ কঠিন। ফিলের ভেতরের দিকে পেটের অংশে যে পাঁজরের বড় কাঁটাগুলো সারিবদ্ধভাবে থাকে, ছুরির ডগা দিয়ে আলতো করে স্লাইস করে সেগুলি প্রথমে বাদ দিয়ে দিন। ভেতরের সূক্ষ্ম ‘ওয়াই’ (Y) আকৃতির কাঁটাগুলো বের করার জন্য আঙুল দিয়ে মাছের মাংসের ওপর আলতো করে চাপ দিন, দেখবেন কাঁটার অগ্রভাগগুলো আঙুলে ঠেকছে। এবার একটি পরিষ্কার চিমটে (Tweezer) দিয়ে মাছের আঁশের অভিমুখ লক্ষ্য করে একটি একটি করে সেই সূক্ষ্ম কাঁটা টেনে বের করে নিন। ব্যস, আপনার ইলিশের ফিলে এখন পুরোপুরি কাঁটামুক্ত। কাঁটা ছাড়িয়ে ইলিশের ফিলেতে লেবুর রস, নুন ও গোলমরিচ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর আদা রসুনের রস ও কাঁচালঙ্কা বাটা মাখিয়ে আরও ৩০ মিনিট ম্যারিনেট করুন। এতে মাছের স্বাদ আরও ভাল হবে। এরপর প্রতিটি ফিলে প্রথমে ব্রেডক্রাম্বসে গড়িয়ে নিন। তারপর ফেটানো ডিমে ডুবিয়ে আবার ব্রেডক্রাম্বসে কোট করুন। ডাবল কোটিং করলে ফিশ ফ্রাই আরও বেশি মুচমুচে হবে। কোটিং করা মাছ ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এরপর কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে ফিশ ফ্রাই দু’পিঠ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের মাছ কাঁচা থেকে যেতে পারে। গরম গরম কাঁটাহীন ইলিশ ফিশ ফ্রাইয়ের উপর সামান্য বিট নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে কাসুন্দি, পেঁয়াজের রিং ও লেবুর টুকরোর সঙ্গে পরিবেশন করুন। বর্ষার সন্ধ্যায় এক কাপ গরম চায়ের সঙ্গে এই অভিনব ইলিশ পদ সহজেই মন জয় করবে।  

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই