রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের জলখাবার হোক বা রাতের খাবারের শেষে হালকা মিষ্টি অনেকেরই চাই। অনেকে মোহনভোগের ভক্ত। দুধ, সুজি, ঘি ও এলাচের সুগন্ধে তৈরি এই ঐতিহ্যবাহী রেসিপি যেমন সুস্বাদু, তেমনই সহজে তৈরি করা যায়। বিশেষ করে শিশু থেকে বয়স্ক সকলেরই পছন্দের এই নরম, মোলায়েম মিষ্টি খুব কম উপকরণেই বানানো সম্ভব।

উপকরণ

সুজি (প্রায় ১০০ গ্রাম), ফুলফ্যাট দুধ (১ লিটার), চিনি (½ কাপ),ঘি (২ টেবিল চামচ), কাজুবাদাম (১০-১২টি), কিশমিশ (২ টেবিল চামচ), তেজপাতা (১টি), এলাচ ( ৪-৫ টি), এলাচ গুঁড়ো (½ চা চামচ)।

পদ্ধতি

একটি কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি গরম করে প্রথমে কাজুবাদাম ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে তেজপাতা ও গোটা এলাচ ফোড়ন দিন। এরপর সুজি দিয়ে কম আঁচে ২ থেকে ৩ মিনিট নাড়তে থাকুন, যতক্ষণ না হালকা সোনালি রং আসে এবং সুন্দর গন্ধ বের হয়। এবার অল্প অল্প করে গরম দুধ ঢালুন। একটানা নাড়তে থাকুন যাতে সুজি দলা পাকিয়ে না যায়। বাকি দুধ ঢেলে ৫ মিনিট কম আঁচে রান্না করুন, যতক্ষণ না পুরোপুরি মিশে যায়। এবার চিনি মিশিয়ে দিন। চিনি গলে গেলে এলাচ গুঁড়ো, ভাজা কাজুবাদাম ও কিশমিশ মিশিয়ে নাড়ুন। শেষে বাকি ১ টেবিল চামচ ঘি দিয়ে ভালভাবে নেড়ে নামিয়ে নিন। চাইলে একটু পাতলা রাখুন, আবার মোহনভোগের মতো ঘনও করতে পারেন। গরম বা রুম টেম্পারেচার দুই ভাবেই দুধ সুজির মোহনভোগ খেতে দারুণ লাগে। উপর থেকে আরও কিছু কাজুবাদাম ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ যেমন বাড়ে, তেমনই দেখতে হয় আকর্ষণীয়। এটি লুচির সঙ্গেও পরিবেশন করা যায়, আবার ডেজার্ট হিসেবেও উপভোগ করা যায়।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ