হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

২০২১ সাল থেকে যুবকের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ শুরু করেন তিনি। ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে তাঁকে নানা শহরের হোটেলে নিয়ে যেত অভিযুক্ত যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া এক যুবকের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী। অভিযোগ, জোকার একটি হোটেলে নিয়ে গিয়ে রাতভর তরুণীর উপর যৌন নির্যাতন চালিয়েছে ওই যুবক। যার ফলে অসুস্থ হয়ে পড়েন তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, সাত বছর আগে সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত যুবকের সঙ্গে ওই তরুণীর আলাপ হয়েছিল। এরপর তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়, ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লকডাউনের সময় থেকে তাঁদের যোগাযোগ বাড়ে।

তরুণীর অভিযোগ, ২০২১ সাল থেকে যুবকের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ শুরু করেন তিনি। ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে তাঁকে নানা শহরের হোটেলে নিয়ে যেত অভিযুক্ত যুবক। সেখানে নিয়ে গিয়ে ধর্ষণ করত। শুধু তাই নয়, নির্যাতনের সময় তাঁর অশ্লীল ছবি ও ভিডিও গোপনে তুলে রাখত সে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত যুবক দিনের পর দিন তাঁকে ধর্ষণ করে গিয়েছে। যৌন নির্যাতন চালিয়ে গিয়েছে। প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি দিত। তাই তিনি ভয় এবং লজ্জায় এতদিন কাউকে কিছু জানাতে পারেননি। কিন্তু সম্প্রতি বিষয়টি মারাত্মক রূপ ধারণ করে। জোকা এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে অভিযুক্ত যুবক তার উপর রাতভর চালায়। এমনকি তাঁকে বিবস্ত্র অবস্থায় হোটেলের বারান্দায় যেতে বাধ্য করে। পরদিন সকালে যুবকের চোখের আড়ালে কোনক্রমে বাড়িতে ফিরে আসেন তিনি।

সূত্রের খবর, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজনকে সবটা জানান তরুণী। এরপরেই বাড়ির লোকজন থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী তরুণীর বাড়ি বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায়। এই ঘটনার প্রেক্ষিতে মেটিয়াবুরুজ থানায় একটি এফআইআর নথিভুক্ত করে প্রাথমিক তদন্তের পর মামলাটি বাঁশদ্রোণী থানায় পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বিভিন্ন তথ্য ও প্রমাণ জোগাড় করা হচ্ছে।

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের