ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বৃহস্পতিবার (১৬ জুলাই) দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও টিম ইন্ডিয়া। আর ওই ম্যাচের আগেই শাস্তির মুখে পড়লেন ভারতের তরুণ পেসার গুরনুর ব্রার। গত মঙ্গলবার (১৪ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসি-র আচরণবিধির (কোড অফ কন্ডাক্ট) লেভেল-১ লঙ্ঘনের দায়ে তাঁকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তাঁকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে।  ওই সময় বল করছিলেন গুরনুর ব্রার। তিনি আচমকাই বল কুড়িয়ে নিয়ে ইংলিশ ব্যাটার বেন ডাকেটের দিকে ছুঁড়ে মারেন। ওই বিপজ্জনক ঘটনা দৃষ্টি এড়ায়নি অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও মাইক বার্নস, থার্ড আম্পায়ার স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের। তাঁরা ম্যাচ রেফারিকে দেওয়া লিখিত রিপোর্টে ওই ঘটনার কথা উল্লেখ করেন। এর পর ম্যাচ রেফারি ব্রারকে আইসিসি’র আচরণবিধি’-র ২.৯ ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেন।

আইসিসি’র আচরণবিধি’-র ২.৯ ধারাটি ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড়ের দিকে বা তার কাছাকাছি বিপজ্জনকভাবে বল ছুড়ে মারা”-র সাথে সম্পর্কিত। ‘লেভেল ১’ পর্যায়ের নিয়মভঙ্গের ক্ষেত্রে ন্যূনতম শাস্তি হিসেবে আনুষ্ঠানিক ভর্ৎসনা এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়ে থাকে। তবে ব্রারকে সতর্ক করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইসিসির তরফে জানানো হয়েছে, ‘গুরনুর ব্রার নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারি-র সদস্য রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।’

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্য ইতি টানলেন ‘ভরত’, স্ত্রীর সঙ্গে যৌথ ঘোষণা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের