লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লর্ডসের মাঠে ইংল্যান্ডের সঙ্গে তৃতীয় ওয়ান ডে ম্যাচই শেষ। রোহিত শর্মাকে আর ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখা যাবে না! এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রোহিত এই রবিবারই শেষ ওডিআই খেলবেন। এমনই রটিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমে। কোথাও কোথাও তো আবার বলা হয় রোহিত লর্ডসের ম্যাচের পর গ্লাভস জোড়া তুলে রাখবেন। তাই বাবা-মাকে নিয়ে গিয়েছেন ছেলের শেষ ম্যাচ উপভোগ করতে।

যদিও এই সমস্ত দাবি উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত এখনই অবসর নিচ্ছেন না, আজ, শুক্রবার তেমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি এও জানিয়েছেন, রোহিত নিজের ইচ্ছায় যতদিন চাইবেন দেশের জার্সি গায়ে ওয়ান ডে-তে খেলবেন। আর বিসিসিআই-য়ের এই বক্তব্যের পর শান্তি ফিরে পেয়েছেন রোহিতের অনুরাগীরা। টেস্ট ও টি-20 থেকে আগেই অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক। ওডিআই ফরম্যাটে খেলছেন দেশের জার্সি গিয়ে। গত দুদিন ধরে রটে যায় লর্ডসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই খেলেই অবসর নেবেন রোহিত। যদিও তিনি নিজে কোনও মন্তব্য সেই বিষয়ে করেননি।

আরও পডুন: জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বিসিসিআই-য়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে নানা জল্পনা-কল্পনা চলছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, রবিবার লর্ডসে রোহিত তার শেষ ম্যাচটি খেলবেন, এমন কোনও আলোচনা হয়নি। রোহিত ভারতীয় ওয়ান-ডে দলের একজন নিয়মিত সদস্য। দলের পরিকল্পনায় যতদিন তিনি থাকবেন, ততদিন তিনি দেশের হয়ে ক্রিকেট খেলে যাবেন। লর্ডসের ওয়ানডে ম্যাচটিই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হবে না।’

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে