জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ঠিক রাত ১২.৩০ মিনিটে (ভারতীয় সময়) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। চলতি ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখতে লক্ষ লক্ষ দর্শক ভিড় জমাবেন মেটলাইফ স্টেডিয়ামে। ঠিক ১৩ হাজার কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের অসংখ্য ফুটবলপ্রেমীরাও রবিবার রাতের অপেক্ষায়। লায়োনেল মেসির ঝলক দেখতে টিভির সামনে মুখিয়ে থাকবেন দর্শকরা। কেউ বাড়িতে কিংবা কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে দেখবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

সেই ফাইনাল ম্যাচকে আরও রোমাঞ্চ করতে নতুন উদ্যোগ নিল রাজ্য়ের বিজেপি সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে এবার রাজ্যের প্রতিটি জেলায় জায়ান্ট স্ক্রিনে বড় আকারে বিশ্বকাপ ফাইনাল সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকে এই বিশেষ আয়োজনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। বাঙালি মানেই ফুটবলপ্রেমী। আর বাঙালির সেই উন্মাদনাকে দ্বিগুণ করতে এমনই অভিনব উদ্যোগ নিল শুভেন্দু সরকার। জানা গিয়েছে, খেলা দেখানোর সুব্যবস্থা করার জন্য প্রতিটি জেলাকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে। ক্রীড়া দফতরের তরফে এই আর্থিক সহায়তায় জেলার প্রধান বা জনবহুল এলাকাগুলিতে বড়পর্দার বা জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হবে। যাতে সাধারণ মানুষ একসঙ্গে বসে ফাইনালে মেসি-ইয়ামালের দ্বৈরথ উপভোগ করতে পারে।

আরও পডুন: ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

এই পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের। জায়ান্ট স্ক্রিন বসানোর জায়গা নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের বসার উপযুক্ত পরিবেশ তৈরি করার বিষয়টি জেলাশাসকরাই তদারকি করবেন। সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন থানার আইসিকে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে