ঋত তৃণমূল নয়, একুশে জুলাইয়ের সমাবেশে মমতার পাশেই হুগলির শহিদ পরিবার

শহিদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানাচ্ছে জাতীয় কংগ্রেস, ঋতব্রত তৃণমূল, কালিঘাট তৃণমূল। কিন্তু বেশিরভাগ শহিদ পরিবারের আস্থা মমতাতেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় একুশে জুলাই নিয়ে অবশেষে ‘দ্বিধা-বিভক্ত’ তৃণমূল কর্মীরা। জটিলতা কাটিয়ে তৃণমূলের দুটি শিবিরের তরফ থেকেই দিনটি পালিত হবে কলকাতায়। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। কলকাতা হাইকোর্টের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি তৃণমূল দিনটি পালন করবে বিড়লা তারামণ্ডলের বাইরে। আর ঋতব্রত বন্দোপাধ্যায়দের নব্য তৃণমূল মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে ২১ জুলাইয়ের সমাবেশ করবে। সুতরাং অনেক ঝড়ঝাপটা কাটিয়ে আপাতত তৃণমূলের দুই শিবিরই একুশে জুলাইয়ের সমাবেশ সফল করতে মাঠে নেমে পড়েছে। জেলায় জেলায় কর্মীদের সমাবেশে আহ্বান করছে দুই তৃণমূল শিবিরই। জেলার বেশিরভাগ তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে যোগ দেওয়ায় আশাবাদী। তবে একুশে শহিদ পরিবারদের পেতে চাইছে কংগ্রেস সহ সব পক্ষের তৃণমূল। কিন্তু হুগলির শহিদ পরিবার মমতার সঙ্গেই রয়েছে বলে জানিয়েছে। শহিদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানাচ্ছে জাতীয় কংগ্রেস, ঋতব্রত তৃণমূল, কালিঘাট তৃণমূল। কিন্তু বেশিরভাগ শহিদ পরিবারের আস্থা মমতাতেই।

উল্লেখ্য, এত বছর ধরে ২১ জুলাই মানেই মমতা-ময়। মঞ্চ থেকে শুরু করে চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, কাটআউট, ফেসটুন। মঞ্চেও মূল বক্তাও তিনিই। কিন্তু এবার ঋতব্রত-তৃণমূল শিবির শহিদ দিবসের যে মঞ্চ তৈরি করছে, সেখানে থাকছে না মমতার ছবি। পালাবদলের পর তৃণমূল ভেঙে খান খান হয়ে গিয়েছে। একে একে মমতার হাত ছেড়েছেন দলের নেতা-কর্মীরা। নব্য তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান জানিয়ে দিয়েছেন, এবারের তৃণমূলের মূল মঞ্চে মমতার ছবি থাকবে না। গান্ধি, আম্বেদকর, রবীন্দ্রনাথ, নজরুলের ছবি। শহিদদের নাম থাকবে। প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জন কংগ্রেস কর্মীর। সেই তেরো জনের মধ্যে একজন ছিলেন হুগলির সাহাগঞ্জের অসীম দাস।

অসীমের পরিবার প্রতিবছর ২১ জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে উপস্থিত হন। কিন্তু এবার রাজ্যে পালাবদলের পর পরিস্থিতি বদল গিয়েছে। শহিদের পরিবারকে আমন্ত্রণ জানাতে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন দলের নেতারা। কয়েকদিন আগে তৃণমূলনেত্রী দোলা সেন অসীম দাসের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে একুশে জুলাইয়ের আমন্ত্রণ জানিয়ে এসেছেন। রবিবার (১৯ জুলাই) ঋতব্রত তৃণমূলের হুগলি জেলা সভাপতি সন্তোষ সিংহ অসীম দাসের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে এসেছেন।। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রীতম ঘোষ অসীম দাসের মাকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু অসীমের দাদা শিবু দাস বলেছেন, এই দিনটা এলে মন ভারাক্রান্ত হয়ে যায় আমাদের।প্রতিবার যাই এবারও যাবো। মমতার দল ক্ষমতায় নেই কিন্তু এই বিভাজন মেনে নিতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে আলাদা একটা দল মেনে নেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় তেত্রিশ বছর আমাদের পাশে থেকেছেন। আমরা ওনার সঙ্গেই থাকবো।’

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের