চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরভোটের মঞ্চে মাকে হারিয়ে জয় নির্দল প্রার্থী ছেলের

নিজস্ব প্রতিনিধি: পুরভোটের মঞ্চে মা-ছেলের লড়াইতে বাজিমাত করল ছেলে। তৃণমূল প্রার্থী মা-কে হারিয়ে পুরভোটে শেষ হাসি হাসলেন মায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানো ছেলে। কোচবিহারে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডের ঘাস-ফুল শিবিরের প্রার্থী মিনা তর হেরে গিয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর ছেলে নির্দল প্রার্থী উজ্জ্বল তর। পুত্র উজ্জ্বলবাবুর কাছেই হেরে গেলেন মা মিনাদেবী।

দলের থেকে টিকিট না পেয়ে অভিমানে নির্দল প্রার্থী হিসেবে পুরভোটে দাঁড়িয়েছিলেন উজ্জ্বলবাবু। তৃণমূল প্রার্থী মায়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামেন ছেলে। শেষমেষ মা-কে হারিয়ে ভোটে জয়ের মুখ দেখলেন তিনি। বড় ব্যবধানে মা-কে হারিয়ে এলাকার কাউন্সিলর হচ্ছেন উজ্জ্বল।  

অন্যদিকে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ফের একবার সবুজ ঝড় আছড়ে পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে। পুরভোটে ১০৮টি পুরসভার মধ্যে ১০২টি-তেই সহজেই জয় তুলে নিয়েছে তৃণমূল-কংগ্রেস প্রার্থীরা। 

Published by:

Share Link:

More Releted News:

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘বিজেপি প্রার্থীকে দলের কর্মীরাই মানছে না’, সবংয়ে মানস-অমলের তফাৎ বোঝালেন অভিষেক

মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ