আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তান ক্রিকেটে ফের অস্থিরতা। আচমকাই ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি। আজ বুধবার (২২ জুলাই) সমাজমাধ্যমে এক পোস্টে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন ৩১ বছর বয়সী ক্রিকেটার। তবে অধিনায়কত্ব ছাড়লেও দেশের জার্সি গায়ে ওয়ানডে ম্যাচ খেলবেন বলে জানিয়েছেন আফগান ব্যাটার।

চার বছর আগে ২০২২ সালের শুরুতেই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন হাশমাতুল্লাহ শাহিদি। তাঁর নেতৃত্বে ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে গোটা দুনিয়াকে চমকে দিয়েছিল আফগানরা। বিশ্বকাপের আসরে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস গড়েছিল কাবুলিওয়ালার দেশ। তবে দুরন্ত খেলেও অল্পের জন্য সেমিফাইনালে পৌঁছাতে পারেননি রশিদ খান-মহম্মদ নবিরা। কয়েক মাস আগেই আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে সরে দাঁড়িয়েছেন জোনাথন ট্রান্ট। হাশমাতুল্লাহ শাহিদি ও জোনাথন ট্রান্ট যৌথভাবে আফগানিস্তানের ক্রিকেট আন্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। ট্রান্টের জায়গায় রিচার্ড পাইবাসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এদিনের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে সমাজমাধ্যমে হাশমাতুল্লাহ শাহিদি লিখেছেন, ‘সব দিক বিবেচনা করে ব্যক্তিগত কারণেই আমি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। দেশের হয়ে অধিনায়কত্ব করা আমার কাছে অত্যন্ত গর্বের এবং সম্মানের। দলের প্রত্যেকের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছি। পুরো দল দেশের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। যখন মাঠে নেমেছি, তখন একটা দল হিসেবেই খেলেছি। কোচ, দলের সাপোর্টিং স্টাফদেরও ধন্যবাদ জানাচ্ছি। তবে অধিনায়কত্ব ছাড়লেও দেশের হয়ে খেলা চালিয়ে যাব। আশা করছি, যিনি নতুন অধিনায়ক হবেন তিনি দেশকে সাফল্য এনে দেবেন।’

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা