দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পড়ুয়াদের আন্দোলন দিল্লির পাশাপাশি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। একাধিক জায়গায় হিংসাত্মক হয়ে উঠেছে আন্দোলন। এমন পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনায় বুধবার বিশেষ বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। সূত্রের খবর, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্য কড়া নজরদারি রাখার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়াদের আন্দোলন নিয়ে সংবেদনশীলতা দেখাতে বলা হয়েছে। পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সম্ভাব্য সব রকমের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিট প্রশ্নফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন থেকে যন্তরমন্তরে ধর্না শুরু করেছে ককরোচ জনতা পার্টি। গত সোমবার সংসদ চলো অভিযানের ডাক দিয়েছিল পড়ুয়ারা। অভিযোগ উঠেছে, ‘আন্দোলন দমাতে নিরীহ পড়ুয়াদের উপরে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছিল দিল্লি পুলিশের আধিকারিক ও জওয়ানরা। নির্মমভাবে মারধর করা হয়েছে পড়ুয়াদের। আর ওই অত্যাচারের নেতৃত্বে ছিলেন দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার সন্দীপ লাম্বা ও র‍্যাফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট সোনিয়া শেরাওয়াত। লাঠিতে পেঁরেক পুঁতে তা দিয়ে আঘাত করা হয়েছে আন্দোলনকারীদের।’ দিল্লি পুলিশের ওই আচরণ পরিস্থিতি আরও বিগড়ে দিয়েছে। পড়ুয়াদের উপরে অত্যাচারের ভিডিও সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ার পরে ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন সাধারণ মানুষ।

রাজধানীর গণ্ডি ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বুধবার মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাডু, ওড়িশা, বিহার, হরিয়ানা সহ একাধিক রাজ্যে রাজপথে নেমেছিলেন পড়ুয়া ও অভিভাবকরা। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে মহারাষ্ট্রে। মুম্বই, পুণে, নাগপুর সহ রাজ্যের ১০০টি জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। কর্নাটকেও ৮০টির বেশি জায়গায় বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। কেরল, তামিলনাডু, অসম, হরিয়ানা, বিহার সহ একাধিক রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পড়ুয়ারা। আর তাতেই প্রমাদ গুনছেন স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি