বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষাকালে অনেকেরই সারাদিন ঘুম ঘুম ভাব, শরীরে ক্লান্তি বা অলসতা অনুভব হয়। অনেকেই এটিকে আবহাওয়ার স্বাভাবিক প্রভাব বলে এড়িয়ে যান। তবে চিকিৎসকদের মতে, এই ‘মনসুন ফ্যাটিগ’ বা বর্ষাকালীন ক্লান্তির পিছনে রয়েছে একাধিক বৈজ্ঞানিক কারণ। সঠিক জীবনযাপন না করলে এই সমস্যা আরও বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষায় সূর্যালোকের পরিমাণ কমে যাওয়ায় শরীরে সেরোটোনিনের উৎপাদন হ্রাস পায়। এই হরমোন মেজাজ ও শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে মেলাটোনিনের মাত্রা বেড়ে যাওয়ায় ঘুম বেশি পায় এবং সারাদিন ক্লান্তি অনুভূত হতে পারে। এছাড়া বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশি শক্তি ব্যয় হয়, ফলে সহজেই অবসাদ আসে। বর্ষায় মানুষ তুলনামূলকভাবে কম শরীরচর্চা করেন, বেশি সময় ঘরের মধ্যে থাকেন এবং ভাজাভুজি বা ভারী খাবার বেশি খান। এসব অভ্যাসও শক্তি কমাতে পারে । পাশাপাশি অনেকেই  পর্যাপ্ত  জল কম পান করেন।

বর্ষায় ক্লান্তি এড়াতে পর্যাপ্ত জল পান করতে হবে, প্রোটিন, শাকসবজি ও মৌসুমি ফলসমৃদ্ধ সুষম খাদ্য খেতে হবে এবং নিয়মিত হালকা ব্যায়াম বা যোগাভ্যাস চালিয়ে যেতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও জরুরি। মেঘলা আবহাওয়ার মধ্যেও সুযোগ পেলে কিছু সময় প্রাকৃতিক আলোয় থাকার চেষ্টা করতে হবে। তবে যদি ক্লান্তি দীর্ঘদিন ধরে থাকে বা তার সঙ্গে জ্বর, কাশি, শরীরব্যথা, শ্বাসকষ্ট কিংবা অন্যান্য উপসর্গ দেখা দেয়,তাহলে শুধুমাত্র আবহাওয়াকে দায়ী না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক সময় ভাইরাল সংক্রমণ, ডেঙ্গু, অ্যানিমিয়া, থাইরয়েডের সমস্যা বা ভিটামিনের ঘাটতির মতো অসুস্থতার প্রাথমিক লক্ষণও অতিরিক্ত ক্লান্তি হতে পারে।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান