শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট-ইউজির প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে টানা আন্দোলন করেছে জেন জি। ককরোচ জনতা পার্টির সঙ্গে পড়ুয়ারা মিলে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যায়। তাঁদের মূল দাবি ছিল নিটের প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিক ধর্মেন্দ্র প্রধান। গতকাল, শনিবার সেই দাবিকে মান্যতা দিয়ে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তারপরেই উল্লাসে ফেটে পড়েছেন ককরোচ থেকে পড়ুয়ারা। তবে ধর্মেন্দ্র প্রধানের এই ইস্তফার জেরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ, রবিবার সকালে এক্সে পোস্ট করে তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানজি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই ঘটনায় আমার মন ভারাক্রান্ত। জনস্বার্থে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু দেশ গঠনে তাঁর যে অবদান, তা আগামী বহু প্রজন্ম মনে রাখবে। তাঁর দায়িত্বকাল ছিল একাধিক যুগান্তকারী সংস্কারের সাক্ষী, যা আগামী বহু বছর ধরে ভারতের ভবিষ্যৎ গড়ে দেবে। ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ (National Education Policy 2020)-এর মাধ্যমে তিনি এমন একটি শিক্ষাব্যবস্থার ভিত গড়ে তুলেছিলেন, যা প্রাথমিক স্তরে শিক্ষার ভিত্তি আরও মজবুত করবে। বহুমুখী শিক্ষাকে উৎসাহ দেবে এবং দেশের যুবসমাজকে উন্নত দক্ষতায় সজ্জিত করে বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্য করে তুলবে। তাঁর লক্ষ্য শুধু শিক্ষা দেওয়া ছিল না, বরং ভারতের মূল্যবোধের শিকড় রেখে প্রতিটি তরুণ-তরুণীকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্বে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বাস্তবায়িত হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্ন রান্নার জ্বালানির সুবিধা পৌঁছে গিয়েছে কোটি কোটি মহিলার কাছে। এর ফলে তাঁদের মর্যাদা, স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে।’

আরও পডুন: সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

শুভেন্দু আরও লেখেন, ‘ইতিহাস তাঁদেরই মনে রাখে, যাঁরা প্রতিষ্ঠান গড়ে তোলেন। মানুষের জীবন বদলে দেন এবং দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে যান। ভারতের শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং পূর্ব ভারতের উন্নয়নে ধর্মেন্দ্র প্রধানজির অবদান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!