সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ। এটি আগামিকাল সোমবারের মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যার ফলে ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই নিম্নচাপটির প্রভাব সবচেয়ে বেশি পড়বে ওড়িশাতে। আগের দুটির মতো এই নিম্নচাপের প্রভাব পূর্ব ছাড়াও মধ্য এবং উত্তর ভারতের কিছু অংশে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামিকাল সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলে এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেই কারণে জারি হয়েছে হলুদ সতর্কতা। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। সঙ্গে গভীর নিম্নচাপের প্রভাব। যার ফলে বৃষ্টি বাড়বে। তবে কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটি ওড়িশা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূল এলাকা দিয়ে প্রবেশ করতে পারে। যার ফলে দুই রাজ্যেরই উপকূল এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিমাত্রায় বৃষ্টি পাবে ওড়িশার জেলাগুলি। আজ, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল সোমবারও আবহাওয়া একইরকম থাকবে। পরশু মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। আজ, রবিবার শহরের আকাশা আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আরও পডুন: বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বাড়বে মূলত উপরের পাঁচটি জেলায়। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল সোমবার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এক্সে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন