‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: জনসংযোগের দিক থেকে সব সময়েই এগিয়ে থাকেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রতিদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মঙ্গলবারও (২৮ জুলাই) তার অন্যথা হয়নি। এদিন তিনি নবান্নে সিন্ডিকেট রাজ ও সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য নতুন কন্ট্রোল রুম চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়ে মুখ খুলেছেন। পাশাপাশিএনডিএ বৈঠকে এনসিপি (অজিত পাওয়ার শিবির)-এর যোগদানকেও স্বাগত জানিয়েছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার জন্য জাল ডাক্তারি শংসাপত্র ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘অপরাধ থেকে বাঁচার জন্য যদি কেউ ভুয়ো নথির আশ্রয় নেন, আর তাতে কোনও চিকিৎসক সহযোগিতা করেন, তবে তাঁদের সতর্ক থাকা উচিত। কেউ ভয়ে বা অন্য কোনও পরিস্থিতিতে এমন কাজ করে থাকলেও অন্যায় করলে শাস্তি পেতেই হবে। তদন্তে সব সত্য সামনে আসবে।’
এদিন সকালে দিলীপ ঘোষ, সিন্ডিকেট রাজ ও সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য নবান্নে  নতুন কন্ট্রোল রুম চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘অনেক ক্ষেত্রে মানুষ সমস্যায় পড়লেও পুলিশ অভিযোগ নেয় না। তাই কোথায় কী সমস্যা হচ্ছে, সেই তথ্য সরাসরি সরকারের কাছেও পৌঁছানো জরুরি।’ তাঁর কথায়, ‘বিভিন্ন দফতরের মতো পঞ্চায়েত দফতরেও নতুন টোল-ফ্রি নম্বর চালু করা হচ্ছে। কোথাও কাজ না হলে বা কোনও অভিযোগ থাকলে মানুষ সেই নম্বরে জানাতে পারবেন।’ 

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ