শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টিও শুরু হয়েছে। তবে দিনের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে পারে। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আজ থেকেই বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া। এর প্রভাবে মঙ্গলবার (২৮ জুলাই) থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। কলকাতাতেও দিনভর বৃষ্টির দাপট দেখা যেতে পারে বলে পূর্বাভাস।

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি আজ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর উপকূল অতিক্রম করে যাওয়ার কথা। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কাও রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাঁকুড়া, হাওড়া এবং উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী দু’দিনের মধ্যে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

সমুদ্রের পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল থাকায় আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। আবহাওয়া দফতরের মতে, সপ্তাহের বেশিরভাগ সময়ই সমুদ্র উত্তাল থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তীব্রতা তুলনামূলক কম থাকলেও আজ থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের