ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: আড্ডা জমজমাটি করে তুলতে জুড়ি নেই মুচমুচে ব্রেডক্রাম্বসের প্রলেপে নরম মাছের ফিলে আর মশলাদার পুরের যুগলবন্দিতে তৈরি ফিশ রোলের। ভেটকি বা বাসা মাছের ফিলের ভেতরে সুস্বাদু পুর ভরে তৈরি এই পদটি যে কোনও বিকেলের আড্ডাকে নিমেষেই জমিয়ে তুলতে পারে। এক কাপ গরম চা কিংবা কফি আর তার সঙ্গে ফিশ রোল! লা জবাব গুরু। কিভাবে বানাবেন জিভে জল আনা ফিশ রোল? রইল রেসিপি-

উপকরণ

ভেটকি বা বাসা মাছের ফিলে (৬টি), সেদ্ধ আলু (১টি), মিহি করে কাটা পেঁয়াজ (১ কাপ), আদা-রসুন বাটা (১ চামচ), কাঁচালঙ্কা কুচি (১ চামচ), ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো (১/২ চামচ), গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও নুন, ডিম (২টি), বিস্কুটের গুঁড়ো (ব্রেডক্রাম্বস), ময়দা (২ চামচ) এবং ভাজার জন্য সাদা তেল।

পদ্ধতি

মাছের ফিলেগুলোতে লেবুর রস, সামান্য আদা রসুন বাটা ও নুন মাখিয়ে ১৫ মিনিট রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা ও লঙ্কা কুচি ভাজুন। এবার সেদ্ধ আলু, গরম মশলা, নুন ও ধনেপাতা দিয়ে ভাল করে কষিয়ে পুর নামিয়ে ঠান্ডা করুন। মাছের ফিলের মাঝখানে আলুর পুর লম্বাটে করে দিয়ে ফিলেটি মুড়িয়ে রোলের আকার দিন। এই রোলগুলো প্রথমে শুকনো ময়দায় কোট করুন। তারপর ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করুন। ডবল কোটিংয়ের জন্য আবার ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখান। কড়াইতে ডুবো তেল গরম করে রোলগুলো সোনালী বাদামী করে ভেজে তুলে নিন।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২