পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সেনা ছাউনিতে জঙ্গি হামলা। নিহত হয়েছেন অন্তত সাত জন পুলিশকর্মী। পাল্টা অভিযানে মৃত্যু হয়েছে আট জন হামলাকারীরও।ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ২২ জন পুলিশকর্মী। হামলার পর গোটা এলাকায় কড়া নিরাপত্তা জারি করে তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।

জেলা পুলিশের আধিকারিক তারিক হাবিব জানিয়েছেন, একটি পুলিশ তল্লাশি সেনা ছাউনিতে লক্ষ্য করে আচমকা হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। পুলিশও সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত পুলিশকর্মীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। সম্ভাব্য হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্ত-সংলগ্ন এই অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র সক্রিয়তার অভিযোগ দীর্ঘদিনের।

আরও পড়ুনঃ জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

তদন্তকারীদের একাংশের প্রাথমিক অনুমান, এই হামলার পিছনেও ওই জঙ্গিগোষ্ঠীর যোগ থাকতে পারে। এর কয়েক দিন আগেই খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলায় একটি নিরাপত্তা সেনা ছাউনিতে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে হামলা হয়েছিল। সেই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। পরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ১২ জন সশস্ত্র হামলাকারী নিহত হয় বলে পাকিস্তানের প্রশাসন জানিয়েছিল। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপি হামলার পরিকল্পনা করছে। যদিও আফগানিস্তানের তালেবান সরকার সেই অভিযোগ বারবার খারিজ করেছে। এই ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

মোদির সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি মেটা কর্তৃপক্ষের

ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের