রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্না করতে করতেই হঠাৎ গ্যাস শেষ! তারপর নতুন সিলিন্ডার পেতে কমপক্ষে ২ থেকে ৩ দিন, আবার কখনও এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষায থাকতে হয়। বহু পরিবারই (যাদের মাত্র একটি সিলিন্ডার) চরম সমস্যায় পড়েন। তবে এবার এলপিজি গ্রাহকদের জন্য এল বড় স্বস্তির খবর। নতুন এক্সপ্রেস ডেলিভারি পরিষেবার মাধ্যমে বুকিং করার মাত্র ৪ ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার।

সম্প্রতি এই পরিষেবা চালু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল। সংস্থার তরফে নতুন ‘Extra Light Now’ এক্সপ্রেস ডেলিভারি পরিষেবার মাধ্যমে নির্দিষ্ট শহরগুলিতে দ্রুত এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। আপাতত এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে কোয়েম্বাটুর, পুণে, গুরুগ্রাম এবং ইন্দোরে এই পরিষেবা মিলবে। অগস্ট মাসের মধ্যে দেশের ২৫টি শহরে এবং অক্টোবরের মধ্যে আরও বিস্তৃতভাবে শহর ও শহরতলিতে এই পরিষেবা চালু করার লক্ষ্য রয়েছে। গ্যাস বুকিংয়ের জন্য গ্রাহকরা Indian Oil One অ্যাপ বা কাস্টমার পোর্টাল ব্যবহার করতে পারবেন। এছাড়া নিবন্ধিত মোবাইল নম্বর থেকে 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এক্সপ্রেস ডেলিভারির জন্য আবেদন করা যাবে।

এখানেই শেষ নয়। ইন্ডেন ধীরে ধীরে প্রচলিত লোহার সিলিন্ডারের পরিবর্তে ৫ কেজি ও ১০ কেজির হালকা কম্পোজিট সিলিন্ডারও চালু করছে। এই সিলিন্ডারগুলির ওজন কম হওয়ায় বহন করা সহজ। পাশাপাশি এতে মরচে ধরে না এবং স্বচ্ছ অংশ থাকায় ভিতরে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে, সেটিও সহজেই দেখা যায়। ফলে হঠাৎ গ্যাস ফুরিয়ে যাওয়ার আশঙ্কাও অনেকটাই কমবে। নতুন পরিষেবা চালু হলে একটিমাত্র সিলিন্ডারের উপর নির্ভরশীল পরিবারগুলির জন্য বড় সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে দীর্ঘ অপেক্ষার বদলে কয়েক ঘণ্টার মধ্যেই নতুন সিলিন্ডার হাতে পাওয়া যাবে সুবিধা পাবে সাধারণ মানুষ।

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার