৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মানেই ব্রাজিল, বিশ্বজুড়ে এমন পরিচিতি বহুদিনের। কিন্তু এবার ফুটবলের বাইরেও ইতিহাসের পাতায় নাম লিখল দক্ষিণ আমেরিকার এই দেশ। দীর্ঘ ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। 

রবিবার (৯ অগস্ও) কলম্বিয়ায় অনুষ্ঠিত ফাইনালে পানামাকে ৩ রানে হারিয়ে স্বপ্নের ট্রফি ঘরে তুলেছে ব্রাজিল। ১৯৯৫ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার এটি ছিল ৩১তম আসর। ১৯৯৫ থেকে ২০২৫- টানা ৩০ বছরে ১৯টি আসরে অংশ নিয়েও সাফল্যের দেখা পায়নি ব্রাজিল। এর আগে ১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে ফাইনালে উঠেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্রাজিলকে। এবার আর শেষ ধাপে থামতে হয়নি তাদের।  

আরও পড়ুন: ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

ফাইনালে প্রথমে ব্যাট করে ব্রাজিল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১২৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো। বড় রান না হলেও বোলারদের দাপটে সেই স্কোরই শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়ে ওঠে। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লড়াই চালায় পানামা। দলের হয়ে মাহমেদ বাওয়ার করেন ৪৬ রান। তবে ব্রাজিলের  বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি পানামা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ১২৫ রানে। ব্রাজিলের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন আসুনসাও ও গ্যাব্রিয়েল অলিভেইরা। শেষ ওভারে পানামার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। কিন্তু আসুনসাও মাত্র ১০ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়ে ম্যাচ ব্রাজিলের হাতে তুলে দেন। তিনি ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। অলিভেইরা ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে পান ১ উইকেট। ইয়াসা হারুনও নেন ২টি উইকেট।

 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান