ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জোড়া প্রভাবে তছনছ ফিলিপাইন। ঘূর্ণিঝড়ের দাপটে দেখা দিয়েছে ব্যপক বন্যা ভূমিধস। প্রকৃতির এই তাণ্ডবে প্রাণ হারিয়েছেন প্রায় ১২ জন। পাশাপাশি নিখোঁজ রয়েছেন ৮ জন। 

সিভিল ডিফেন্স দফতরের সহকারী সচিব লরেন্স মিনা জানিয়েছেন, সোমবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী প্রকৃতির তাণ্ডবে প্রায় ১১ জন আহত হয়েছেন। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে পাহাড় ধসে, গাছ ভেঙে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং জলে ডুবে।   জানা গিয়েছে, দেশের ৯টি অঞ্চল ও ৩৩টি প্রদেশের প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষ  ক্ষতিগ্রস্ত হয়েছেন।   ৮৬৬ জনকে  নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, দুর্যোগের কারণে  ৩২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

আরও পড়ুন: অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সঙ্গে  দুটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের  প্রভাবে আরও জটিল হয়ে উঠেছে আবহাওয়ার পরিস্থিতি। টানা ভারী বৃষ্টিতে একদিকে যেমন নিচু এলাকাগুলিতে বন্যার জল বাড়ছে, তেমনই পাহাড়ি অঞ্চলে মাটি নরম হয়ে ভূমিধসের আশঙ্কাও ক্রমশ বাড়ছে। ভারী বৃষ্টির জেরে নদী, খাল ও জলাধারগুলির জলস্তর দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   যেসব এলাকা জলমগ্ন, সেখানে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বহু জায়গায় রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?