ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সমস্যা আরও বাড়ল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের। এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া ক্রিকেটারের জামিনের আবেদন খারিজ করে দিল চুঁচুড়া আদালত। মঙ্গলবার তাঁকে চুঁচুড়া আদালতের সিজেএম কোর্টে পেশ করে মগরা থানার পুলিশ। শুনানি শেষে অভিষেককে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেকের বিরুদ্ধে বিএনএস-এর ৬৯, ৩১১, ৩১৮-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি ৬৬/৭২ আইটি ধারাতেও মামলা হয়েছে বলে জানা গিয়েছে। আদালতে অভিষেকের আইনজীবী জামিনের আবেদন করেন। তবে সেই আবেদন গ্রহণ করেনি আদালত। গত ২৩ জুন মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্নাটকের এক তরুণী ডাক্তারি পড়ুয়া। তাঁর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তাঁরা। এমনকি একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন। তবে প্রায় দেড় বছর আগে তাঁদের সম্পর্কে সমস্যা তৈরি হয়। বিষয়টি থানাতেও পৌঁছেছিল বলে অভিযোগকারিণীর দাবি। অভিযোগ দায়েরের পরেও পুলিশ পদক্ষেপ না করায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তরুণী। আদালতের নির্দেশের পরই অভিষেককে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিষেক। এর আগে তিনি দাবি করেছিলেন, ভাল খেলায় নজরে আসার কারণেই তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠছে।ক্রিকেটের মাঠেও অভিষেক পরিচিত মুখ। বাংলার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে দিল্লি ক্যাপিটালসের আইপিএল দলে সুযোগ পান তিনি। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে গত মরসুমেও দলের হয়ে খেলেছেন অভিষেক।

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হেনস্থা, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?