‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

এখন শোনা যাচ্ছে, অভিনেত্রীকে 'ক্রাশ' মনে করতেন, সেইসব পুরুষদের তালিকায় নাকি হলিউড সুপারস্টার টম ক্রুজও রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে ঘিরে আলোচনা নতুন কিছু নয়। এককালে পুরুষদের ঘুম ওড়াত তাঁর আবেদনময়ী চাহনি। ২০০০ দশকে পুরুষদের ‘দিল কি ধড়কন’ ছিলেন তিনি। সকলে মল্লিকার মতো রোমান্টিক সঙ্গী চাইতেন। এখন শোনা যাচ্ছে, অভিনেত্রীকে ‘ক্রাশ’ মনে করতেন, সেইসব পুরুষদের তালিকায় নাকি হলিউড সুপারস্টার টম ক্রুজও রয়েছেন। অভিনেত্রী নিজেই সম্প্রতি ‘দ্য ট্রেইটর্স সিজন ২’-এর আড্ডায় বিষয়টি জানালেন।

যেখানে শোয়ের সঞ্চালক কুল্লু তথা কৌতুক অভিনেতা আদিত্য কুলশ্রেষ্ঠ তাঁকে জিজ্ঞাসা করেন, তাঁর কোনও মনের মানুষ আছে কিনা? এরপরেই তিনি দাবি করেন, হ্যাঁ, সকলেই তাঁকে পছন্দ করেন। এমনকি টম ক্রুজেরও তাঁর উপর আগ্রহ রয়েছে। অভিনেত্রী এমনটাও দাবি করেন যে, তিনি কোনও মিথ্যা কথা বলছেন না। যদি ফোন থাকত, তিনি সকলকে কয়েকটি ভিডিও দেখাতে পারতেন। ভিডিওগুলোতে নাকি তাঁদের একসঙ্গে পার্টি করার একাধিক মুহূর্ত রয়েছে। মল্লিকার এই বিস্ফোরক স্বীকারোক্তি শুনে অনেকেই এখন মনে করছেন যে, সত্যি কি টম ক্রুজের সঙ্গে অভিনেত্রীর কোনও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে?

শোয়ে উপস্থিত প্রতিযোগীদের মনেও ভিডিওগুলো নিয়ে কৌতূহল জেগেছে। টম নিয়ে কথা বলার সময়ে মল্লিকার যথেষ্ট উত্তেজিত ছিলেন। তিনি টম ক্রুজকে ‘চমৎকার’ ব্যক্তি বলে অভিহিত করেছেন। তবে মল্লিকার এই দাবি নিয়ে ‘দ্য ট্রেইটর্স’-এর টিম থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে শোয়ের টিআরপি বাড়ানোর জন্যে অভিনেত্রী স্ক্রিপ্টেড কথা বলেছেন নাকি, তিনি মনের থেকেই এই কথাগুলো বলেছেন, তা নিয়ে এখন প্রশ্ন জেগেছে নেটিজেনদের মধ্যে।

যদিও মল্লিকা সম্পর্ক নিয়ে তাঁর মতামত প্রকাশে বরাবরই খোলামেলা। ২০২৪ সালে, ফরাসি ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে বিচ্ছেদের পর তিনি নিশ্চিত করেন যে তিনি একা। তবে তাঁদের সম্পর্ক কেন শেষ হয়েছে তা তিনি প্রকাশ করেননি। এদিকে, মল্লিকা এখন করণ জোহরের সঞ্চালনায় ‘দ্য ট্রেইটর্স সিজন ২’- এর অংশ। ‘শোয়ে তাঁর উপস্থিতি এমনিতেই দর্শকের নজর কেড়েছে। প্রায় ১৩ বছর পর ভারতীয় টেলিভিশনে ফিরেছেন অভিনেত্রী। নতুন সিজনটি ১৩ অগস্ট থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে। শ্বেতা তিওয়ারি, মুনাওয়ার ফারুকী, রিয়া চক্রবর্তী, ক্রিস্টেল ডি’সুজা, রণবীর ব্রার, ইক্কা, পারুল গুলাটি এবং অভিষেক মালহানও এই শো-এর অংশ।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর