মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ খনি দুর্ঘটনা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে। দুর্ঘটনায় প্রাণ গেল ৩০ জনের। মঙ্গলবার দেশের পশ্চিমাঞ্চলের নানা-মাম্বেরে প্রিফেকচারের আব্বা এলাকায় একটি সোনার খনি আচমকা ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে একটি ছোট পরিসরের ঐতিহ্যবাহী খনিতে। সেখানে আধুনিক প্রযুক্তি বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সোনা উত্তোলনের কাজ চলছিল। আচমকা মাটি ধসে পড়ায় শ্রমিকদের একটি বড় অংশ ভিতরে আটকে পড়েন। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দা ও অন্যান্য শ্রমিকরা উদ্ধারকাজে নেমে পড়েন। কয়েক ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপ থেকে অন্তত ৩০ টি দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের উপ-মেয়র সুলেমান বি। আহত কয়েকজন শ্রমিককে ইতিমধ্যেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক শ্রমিক জানিয়েছেন, মঙ্গলবার সকালে আচমকাই খনিটি ধসে পড়ে। তাঁর দাবি, এখনও বেশ কয়েকজন শ্রমিকের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে। তবে সময় যত গড়াচ্ছে, তাঁদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমছে।

আরও পড়ুন: তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

উদ্ধারকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরানোর কাজে হাত লাগিয়েছেন। ঘটনাস্থলের কিছু ভিডিয়োতে দেখা গিয়েছে, কাদামাটিতে মাখামাখি অবস্থায় শ্রমিকরা একটি দেহ বাইরে তুলে আনছেন। চারদিকে কেউ ধ্বংসস্তূপ সরাচ্ছেন, কেউ আবার আটকে থাকা শ্রমিকদের সন্ধান করছেন। স্থানীয় প্রশাসনের তরফে আরও বেশি সাহায্যের আবেদন জানানো হয়েছে। সুলেমান বি জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ধ্বংসস্তূপের গভীর অংশে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে অতিরিক্ত সাহায্য প্রয়োজন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সরকারের মুখপাত্র এভারিস্ট এনগামানা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ঝটপট পিৎজা ও স্যান্ডউইচ বানাতে চান? রইল সহজ রেসিপি

বারাসত মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লেডিজ হস্টেলের আসবাবপত্র

সার্ফ এক্সেল-ভিমে ‘ক্ষতিকর রাসায়নিক’! বেকোর বিজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে HUL

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

‘কোটি টাকার বিনিময়েও নিজেকে বিক্রি করব না’, আর্থিক সংগ্রাম নিয়ে মুখ খুললেন রাজপাল যাদব

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি