ক্লাসে ছড়িয়ে রয়েছে কন্ডোমের প্যাকেট-মদের বোতল, সন্দেশখালির স্কুলে চাঞ্চল্য

শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট, মদের বোতল। সন্দেশখালির সরবেড়িয়া হাইস্কুলে চাঞ্চল্যকর ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট, মদের বোতল। সন্দেশখালির সরবেড়িয়া হাইস্কুলে চাঞ্চল্যকর ঘটনা। স্কুলের পরিবেশ নিয়ে উঠছে একা ধিক প্রশ্ন! ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়া এবং অভিভাবকদের একাংশ। সমস্ত অভিযোগের প্রতিবাদে তাঁরা স্কুলের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ঘটনাকে কেন্দ্র করে স্কুলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক মহম্মদ উজির আলি মোল্লাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকদের একাংশ। প্রতিবাদ করছে পড়ুয়ারাও। তাঁদের সঙ্গে যোগ রয়েছেন স্কুলের কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও।

এমন পরিস্থিতির খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে ছুটে গিয়েছেন ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। তাঁদের দাবি, প্রধান শিক্ষক নিজের ইচ্ছেমতো স্কুল পরিচালনা করেন। পড়ুয়াদের কোনও সমস্যায় গুরুত্ব দেন না। শিক্ষকদের কোনও অভিযোগ শোনেন না। মিড ডে মিল সংক্রান্ত বিষয় নিয়েও তাঁর কোনও মাথাব্যাথা নেই। হেলায় স্কুল শাসন করছেন। যে কোনও সমস্যা জানাতে গেলেই প্রধান শিক্ষকের কাছে ধমক খেতে হয় অন্যান্য শিক্ষকদের। আরও অভিযোগ, তিনি নিয়মিত স্কুলে উপস্থিত থাকেন না। অথচ হাজিরা খাতায় তাঁর সাক্ষর থাকে। পুলিশ ইতিমধ্যেই এই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

তার মধ্যে স্কুলের ভিতরে কন্ডোমের প্যাকেট ও মদের বোতল উদ্ধারের ঘটনায় উত্তেজনা আরও চরমে উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের সামগ্রী কীভাবে এল, কোথা থেকে উঠল, সবটা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবক এবং শিক্ষকরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তিনি স্কুলের ভিতরে কন্ডোমের প্যাকেট ও মদের বোতল উদ্ধারের কোনও ঘটনা ঘটেনি। পাশাপাশি একই স্কুলে ছাত্রীরা কয়েকদিন আগে ধর্ষণের হুমকি পেয়েছে, তা নিয়েও নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে এখন সঠিক তদন্তের দাবি পড়ুয়া এবং শিক্ষকদের একাংশ।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত