তৃতীয়বার মা হতে চলেছেন করিনা! নায়িকার ভিডিও ঘিরে উত্তাল নেটমহল

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন, সবটাই চর্চায় থাকে। কার কখন সম্পর্ক ভাঙছে, কে কখন নতুন সম্পর্কে জড়াচ্ছেন, কে মা হতে চলেছেন, কতবার গর্ভধারণ করছেন, সবটাই মুচমুচে গসিপের বিষয়। যাই হোক, দিন কয়েক ধরেই অভিনেত্রী করিনা কাপুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে অভিনেত্রীর বেবি বাম্প দেখা যাচ্ছে। যা নিয়ে আবারও অভিনেত্রীর তৃতীয়বার গর্ভধারণের গুজব উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বান্দ্রার একটি জিমের বাইরে অভিনেত্রী দাঁড়িয়ে রয়েছেন তাঁর গাড়ির জন্যে। তিনি সম্পূর্ণ কালো পোশাকে মোড়া ছিলেন। যার মধ্যে দিয়ে ঠিকরে বেরোচ্ছে স্ফিতোদর। তাঁর পেটের অংশটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। যা অভিনেত্রীর গর্ভধারণের গুজবকে আরও উস্কে দিয়েছে।

যদিও নায়িকাদের প্রেগন্যান্সির গুজব সবসময় ভাইরাল হচ্ছে। একটু ঢিলেঢালা পোশাক বা একটু পেট ফোলা অবস্থায় দেখা গেলেই গুজব ছড়ায় যে, তাঁরা মা হচ্ছেন। এর আগেও করিনার তৃতীয়বার মা হওয়ার গুজব উঠেছিল। তবে মনে করা হচ্ছে অভিনেত্রীর ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক। করিনা যে কতটা ফিটনেস ফ্রিক, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দুই সন্তানের সময়েও তিনি নিয়ম করে শরীরচর্চা করেছেন। আর এখন বর্ষাকালীন দিনেও তিনি শরীরচর্চা করতে ভুলছেন না। জিমে গিয়ে শরীরচর্চা করছেন। সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রার একটি জিম থেকে বেরোনোর সময়েই তাঁর পোশাকের ফাঁকে স্ফিতোদর দেখা যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে। কেউ বলছেন, ‘তৃতীয় সন্তান আসছে।’ আবার কেউ জিজ্ঞেসা করেছেন, ‘করিনা কাপুর কি আবার গর্ভবতী?’ তবে, করিনা বা তাঁর স্বামী সইফ আলি খান কেউই এই গর্ভধারণের গুজবটি নিশ্চিত করেননি। ২০১৬ সালের ২০ ডিসেম্বর করিনা ও সইফ তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খানকে পরিবারে স্বাগত জানান। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি অভিনেত্রী তাঁদের দ্বিতীয় পুত্র জেহ আলি খানের জন্ম দেন। তাঁদের বিয়ে হয় ২০১২ সালের ১৬ অক্টোবর।এর আগে ২০২২ সালে করিনার তৃতীয়বার প্রেগন্যান্সির গুজব উঠেছিল। তখন নায়িকা গুজব উড়িয়ে জানিয়েছিলেন, ‘আমাদের নিজের মতো থাকতে দিন। আমি কি মানুষ গড়ার মেশিন নাকি। শান্ত হোন। আমি অন্তঃসত্ত্বা নই। শান্ত হোন, আমি অন্তঃসত্ত্বা নই। সইফ বলে, দেশের জনসংখ্যা বৃদ্ধিতে ও ইতিমধ্যেই অনেক অবদান রেখে ফেলেছে। তাই আপনারাও আনন্দ করুন…।’ এর আগে সইফ অমৃতা সিংহের সঙ্গে বিবাহিত ছিলেন। সেই ঘরে তাঁর দুটি সন্তান, সাড়া আলি খান এবং ইব্রাহিম আলি খান।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ