৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের একাধিক হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তৃণমূল আমলের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষত সারাতে নিচ্ছেন একাধিক পদক্ষেপ। দিচ্ছেন পরামর্শ। সেই পথে হেঁটেই জেলার হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। আজ, শনিবার সকালে তিনি আচমকাই পরিদর্শনে যান শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। শনিবার সকালে তিনি হাসপাতাল চত্বর ঘুরে রোগী ও নার্সদের সঙ্গে কথা বলেন। তবে হাসপাতালে সুপার না থাকায় তাঁর সঙ্গে দেখা করতে পারেননি মন্ত্রী।

শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনের পর মন্ত্রী সুমনা সরকার জানান, ‘নার্সদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সুপারকে পাইনি। সুপার নেই। আমি এখান দিয়ে একটা পুজোতে যাচ্ছিলাম, তাই হাসপাতালটা ঘুরে গেলাম। বারবার এখানকার বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেছিলেন হাসপাতালটা ভিজিট করার জন্য। বিগত সরকারের আমলে হাসপাতালের পরিকাঠামো একদম ভেঙে পড়েছিল। বর্তমান সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। এই সময়কালে পরিস্থিতি বদলেছে। রোগীদের সঙ্গে কথা বলে তেমন বড় অভিযোগ পাননি। তবে কিছু সমস্যার কথা উঠে এসেছে।’

আরও পডুন: নিউমার্কেট অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ফিরল দেশে

মন্ত্রী আরও বলেন, ‘হাসপাতালে নোংরা-আবর্জনা নিয়ে অভিযোগ রয়েছে। আউটডোরের কাউন্টার নিয়েও সমস্যা রয়েছে। রোগীরা সকাল থেকেই বসে থাকেন, কিন্তু ন’টার আগে কাউন্টার খোলে না। তাই আমি নির্দেশ দিয়েছি, যেন সাতটা থেকেই খুলে দেওয়া হয় কাউন্টার। এতে মানুষের সুবিধা হবে। এখানে ডাক্তার-নার্স পর্যাপ্ত রয়েছেন। তারা মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন। হাসপাতালে মানুষ ভাল ব্যবহার আশা করে। আর কিছু নয়। বাকি বিষয়গুলি গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর