নিউমার্কেট অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ফিরল দেশে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার নিউমার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ অবশেষে দেশে ফিরল। ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকের প্রয়োজনীয় অনুমোদন এবং ছাড়পত্র পাওয়ার পর আজ শনিবার ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরানো হয় শেখ শিরিন সাঈদ ও আলিমুজ্জামানের দেহ। পরিবারের সদস্যরাই মরদেহ দুটি দেশে নিয়ে যান।

গত ১৯ অগস্ট বুধবার কলকাতার মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। ওই ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে বাংলাদেশি পর্যটকও ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সাতক্ষীরার কালিগঞ্জ থানা এলাকার বাসিন্দা ৪৮ বছরের আলিমুজ্জামান এবং ৪৫ বছরের শেখ শিরিন সাঈদ। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই পরিবারের সদস্যরা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেন। বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে আবেদন জানান তাঁরা। এরপর ভারতীয় বিদেশ মন্ত্রকের অনুমোদন ও প্রয়োজনীয় আইনি ছাড়পত্র মেলার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি ঘোজাডাঙ্গা সীমান্তে পৌঁছয়।

আরও পড়ুন: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, মায়াপুরে গ্রেফতার যুবক

সেখান থেকে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভোমরা স্থলবন্দর হয়ে মরদেহ দুটি বাংলাদেশে নিয়ে যান পরিবারের সদস্যরা। কলকাতার মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর কয়েক দিন ধরে চলা আনুষ্ঠানিকতা শেষে অবশেষে আপনজনদের কাছে ফিরল দুই বাংলাদেশি পর্যটকের নিথর দেহ।

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন নয়, সমালোচকদের জবাব দিয়ে নিজের লক্ষ্য জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ