আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ, কিন্তু অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বরাহনগর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ, কিন্তু অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বরাহনগর। মৃতার শ্বশুর-স্বামীকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে, শনিবার (২২ অগস্ট) রাতে বরাহনগরের অশোকগড় এলাকায়।

জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম রিয়া পাল, বয়স ৩২। তিনি ওই এলাকার বাসিন্দা মানস দাসের স্ত্রী ছিলেন। গতকাল রাতে মানসের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর স্ত্রী রিয়ার। অর্থাৎ শ্বশুরবাড়িতেই আত্মঘাতী হয়েছেন রিয়া। কিন্তু এলাকাবাসী ও রিয়ার পরিবারের দাবি, রিয়াকে মেরে ঝুলিয়ে দিয়েছে মানস আর তাঁর মা। কেননা বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ির কাছে লাগাতার অত্যাচারের শিকার হচ্ছিলেন ওই গৃহবধূ। তাই রিয়ার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবেশীরা। রিয়ার মৃত্যুর খবর চারপাশে ছড়িয়ে পড়তেই মানসের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন ও বিজেপি কর্মীরা। বিক্ষোভে সামিল হন এলাকার বিজেপির মণ্ডল সহ-সভাপতিও। তাঁরা মানস ও তাঁর মায়ের শাস্তির দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে ছুটে আসেন বরাহনগর থানার পুলিশ।

পুলিশ তাঁদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে ঘিরে তাঁরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এরপর রিয়ার স্বামী ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গৃহবধূর মৃত্যুর পিছনে আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর