ভোররাতে বিমানবন্দরের কাছে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি

তারাপীঠ, গালিব ট্রিটের 'শিখা ইন' হোটেলের পর এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতা বিমানবন্দর সংলগ্ন যশোর রোডের একটি গাড়ির শোরুমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা! তারাপীঠ, গালিব ট্রিটের ‘শিখা ইন’ হোটেলের পর এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতা বিমানবন্দর সংলগ্ন যশোর রোডের একটি গাড়ির কারখানায়। পুড়ে ছাই হয়ে গেল ২২টি বিলাসবহুল গাড়ি। প্রচুর ক্ষতির সম্মুখীন শোরুম মালিক। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সোমবার (২৪ অগস্ট) ভোররাতে যশোর রোডের বাঁকড়া এলাকায় অবস্থিত ওই গাড়ির শোরুমের সার্ভিস সেন্টারে আচমকাই আগুন লেগে যায়।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে শোরুমের কারখানার একাধিক অংশে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে একাধিক নতুন-পুরনো গাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। প্রথমে মধ্যমগ্রাম ও বিরাটি ফায়ার স্টেশন থেকে কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এরপরে আগুনের তীব্রতা দেখে আরও ইঞ্জিন আনা হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সার্ভিস সেন্টারে থাকা বহু গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের তাপে পার্শ্ববর্তী এলাকাতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার কারণ পর্যবেক্ষণ করছেন।

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। এই অগ্নিকাণ্ডের জেরে যশোর রোডে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিমানবন্দরের রানওয়ে বাঁকড়ার দিকে হওয়ায়, এই অগ্নিকাণ্ডের জেরে বিমান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা করা হয়েছিল। কিন্তু বিমান পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। তবে আগুন লাগার অনেক পড়ে দমকল ঘটনাস্থলে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দমকলের আধিকারিকরা। তাঁদের কথায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন তারা। এখন এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর