৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

Share:

নিজস্ব  প্রতিনিধি:  বয়সের কাঁটা ৪০ ছুঁয়েছে, কিন্তু গোলপোস্টের নিচে ম্যানুয়েল নয়ার এখনও একই ভাবে উজ্জ্বল। নতুন বুন্দেসলিগা মরশুমের প্রথম ম্যাচেই নিজের দীর্ঘ ফুটবলজীবনের আরও দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন বায়ার্ন মিউনিখের কিংবদন্তি গোলরক্ষক। 

নতুন মরশুমের উদ্বোধনী ম্যাচে বায়ার্নের গোলরক্ষকের দায়িত্বে ছিলেন নয়ার। মাঠে নামার সঙ্গে সঙ্গেই বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০০ ম্যাচ খেলার নজির গড়েন তিনি। একই ম্যাচে আরও একটি কীর্তি গড়েছেন জার্মানির এই তারকা। এটি বুন্দেসলিগায় তাঁর ২১তম মরশুম। ২০১১ সালে শালকে-০৪ থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন নয়ার। শুধু ট্রফির সংখ্যাই নয়, বায়ার্নের ইতিহাসে নয়ারের জায়গাটাও বিশেষ। গোলরক্ষক হিসেবে আধুনিক ফুটবলে নতুন ধরনের ভূমিকা প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে।

আরও পড়ুন: নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

গোলপোস্টের সামনে দুর্দান্ত সেভের পাশাপাশি পায়ের কাজ এবং ডিফেন্সের পিছনে উঠে এসে খেলার দক্ষতার জন্যও দীর্ঘদিন ধরে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। নতুন মরশুমের প্রথম ম্যাচেই ৬০০ ম্যাচ এবং ২১তম বুন্দেসলিগা মরশুম এই জোড়া মাইলফলক স্পর্শ করে ফের বুঝিয়ে দিলেন, বয়স তাঁর কাছে শুধুই একটি সংখ্যা। ফুটবলের প্রতি তাঁর ভালবাসা যে এখনও আগের মতোই তীব্র সেই প্রমাণই দিলেন তিনি। 

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য