জলপাইগুড়িতে গ্রেটার কোচবিহার সংগঠনের নাম করে তোলাবাজির অভিযোগ

সংগঠনের নাম করে বাড়ি-বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হচ্ছে। তার বিনিময়ে নেওয়া হচ্ছে টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেটার কোচবিহার ( GCPA) সংগঠনের নাম করে লোক ঠকানো শুরু হয়ে গেল জলপাইগুড়িতে। সংগঠনের নাম করে বাড়ি-বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হচ্ছে। তার বিনিময়ে নেওয়া হচ্ছে টাকা। খবর পেয়ে অভিযানে নামল বিদ্যুৎ দফতরের ভিজিলেন্স টিম। 

বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাবার পাশাপাশি কেটে দেওয়া হল বে-আইনি বিদ্যুৎ সংযোগগুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

জানা গিয়েছে, জলপাইগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন মোহন্ত। তার বাড়ির বিদ্যুত বিল বকেয়া থাকায় কয়েকমাস আগে তার বাড়ির বিদুৎ সংযোগ বিছিন্ন করেছিল বিদ্যুৎ দফতর। এরপর থেকে অন্ধকারে চলছিল বসবাস।

তবে সম্প্রতি কয়েকজন স্বপন বাবুর সঙ্গে যোগাযোগ করে। কিছু টাকার বিনিময়ে পুনরায় স্বপনবাবুর বাড়িতে বিদ্যুতের লাইন জুড়ে দেয় তারা। এখানেই শেষ নয় তারা স্বপন বাবুর বাড়িতে লাগিয়ে দিয়ে যায় গ্রেটার কোচবিহার সংগঠনের পতাকা। আর স্বপন বাবুর হাতে দিয়ে যায় মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া একটি জেরক্স করা কাগজ। যাতে লেখা ছিল, ‘মুখ্যমন্ত্রী বিদ্যুৎ ফ্রি করে দিল। এতে বংশীবদন বর্মনের নৈতিক জয় হল’।

শুধু স্বপন মোহন্ত নয়। জলপাইগুড়িশহর ও শহর সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে একই ঘটনা ঘটেছে। এই অভিযোগ পেয়ে ভিজিলেন্স টিম নিয়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে অভিযানে নেমেছেন খোদ ডিভিশনাল ইঞ্জিনিয়ার। বিকেল পর্যন্ত চারটি বাড়িকে চিহ্নিত করে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করবার পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্বপন মোহন্ত বলেন, ‘যারা বিদ্যুতের লাইন জুড়ে দিয়ে গিয়ে গিয়েছিল তারাই দরজায় এই হলুদ রঙের পতাকা এবং একটি কাগজ দিয়ে গিয়েছে। কোনও সমস্যা হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছে’। অন্যদিকে, এই বিষয়ে গ্রেটার কোচবিহার সংগঠনের সাধারন সম্পাদক বংশী বদন বর্মন জানান,  ‘এই ধরনের নির্দেশ কখনওই আমাদের তরফ থেকে দেওয়া হয়নি। এই ঘটনা আমি প্রথম শুনলাম। আমাদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কেউ প্রতারনা করছে। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হবে’।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর