একই পাওয়ার হলেও অন্যের চশমা পরা ক্ষতিকর! জানেন আসল কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালে অফিসের তাড়াহুড়োয় নিজের চশমাটি ঘরে ফেলে এসেছেন? ঠিক তখনই সহকর্মীর চশমার পাওয়ার আপনার সঙ্গে মিলে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং দিনভর সেটি পরেই কাটিয়ে দিলেন? আমাদের মধ্যে অনেকেরই এমন অভিজ্ঞতা কম-বেশি রয়েছে। কিন্তু চোখের চিকিৎসকরা বলছেন, পাওয়ার মিলে গেলেও অন্যের চশমা পরলে চোখের জন্য তা  অত্যন্ত ক্ষতিকারক হতে পারে।

অপটিক্যাল সেন্টারের গড়মিল

চশমা তৈরির সময় কেবল চোখের পাওয়ার নয়, দুই চোখের মণির মধ্যকার দূরত্ব বা ‘পিউপিলারি ডিসট্যান্স’ মাপা অত্যন্ত জরুরি। প্রতিটি মানুষের মুখের গড়ন অনুযায়ী চশমার কাচের ঠিক মাঝখানে ‘অপটিক্যাল সেন্টার’ বসানো হয়। অন্যের চশমা পরলে সেই অপটিক্যাল সেন্টার আপনার চোখের মণির সঙ্গে নাও মিলতে পারে। এর ফলে চোখে অনাকাঙ্ক্ষিত ‘প্রিজম্যাটিক এফেক্ট’ তৈরি হয়, যা থেকে মারাত্মক মাথাব্যথা, চোখে অতিরিক্ত চাপ, ঝাপসা দেখা বা ডাবল ভিশনের সমস্যা হতে পারে।

সিলিন্ড্রিক্যাল পাওয়ার

কাগজে-কলমে আপনার ও আপনার বন্ধুর চোখের মেইন পাওয়ার বা স্ফেরিক্যাল পাওয়ার একই হতে পারে, কিন্তু সিলিন্ড্রিক্যাল পাওয়ার বা অ্যাক্সিসের (কোণ) ক্ষেত্রে সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে। এই সামান্য পার্থক্যের কারণে অন্যের চশমা পরলে চারপাশের লেখা বা বস্তু ঝাপসা ও বিকৃত লাগতে পারে, যা দীর্ঘক্ষণ ব্যবহারে চোখের ক্লান্তি বাড়িয়ে দেয়।

চোখের সংক্রমণের ঝুঁকি

ফ্রেম বা কাচের পাওয়ারের পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়টিও এখানে সমান গুরুত্বপূর্ণ। ভাইরাল বা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস-এর ক্ষেত্রে ব্যবহৃত চশমা পরলে আপনার চোখেও সেই জীবাণু ছড়িয়ে পড়ার তীব্র ঝুঁকি থাকে।

সঠিক ফিটিংসের অভাব

মানুষভেদে মুখের গড়ন আলাদা হয়। অন্যের চশমার ফ্রেম আপনার মুখের মাপে আরামদায়ক নাও হতে পারে। ফ্রেম ঢিলেঢালা হলে চশমা বারবার নাক থেকে নেমে যাবে, আবার অতিরিক্ত টাইট ফ্রেম হলে নাক ও কানের পিছনে অস্বস্তিকর চাপ ও ব্যথার সৃষ্টি করবে।

কী করবেন?
জরুরি প্রয়োজনে বা তাড়াহুড়োয় কিছুক্ষণের জন্য অন্যের চশমা ব্যবহার করার পর যদি চোখ ও মাথায় অস্বস্তি শুরু হয়, তবে চশমাটি সঙ্গে সঙ্গে খুলে ফেলুন। সাময়িক আরামের জন্য অন্যের চশমার ওপর ভরসা না করে, সবসময় নিজের সুনির্দিষ্ট প্রেসক্রিপশন এবং সঠিক মাপ অনুযায়ী তৈরি চশমা ব্যবহার করা দরকার।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ