‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাঅষ্টমী, বৈদিক শাস্ত্র মতে দুর্গাপুজোয় এটি মহাযোগ। অষ্টমীতে উপবাস থেকে মা দুর্গার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে উদযাপন করে আপামর বাঙালি। কিন্তু সেই বিশেষ দিনেও মদ খেয়ে উন্মাদের মতো আচরণ করেন কিছু মানুষ। মহাঅষ্টমীর সেই তিথির মাহাত্ম্য রক্ষায় এবার গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার মিলন মেলা প্রাঙ্গন থেকে দুর্গাপুজো সংক্রান্ত সমন্বয় কমিটির একটি বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘পুজো আমাদের ধর্মীয় ঐতিহ্য। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য মিশে রয়েছে তার সঙ্গে। সেটা আঘাতপ্রাপ্ত হয়, এমন কোনও কাজ আপনারা করবেন না। মহাষ্টমীর দিন, যেদিন আমরা পুষ্পাঞ্জলী দিই, সেইদিন এই রাজ্যে সমস্ত রকমের মদের দোকান বন্ধ থাকবে। এমনকি বারেও মদ বিক্রি করা যাবে না। পানশালা বন্ধ রাখতে হবে।’

আরও পডুন: ‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

এরই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ‘দুর্গাপুজোয় ডিজে নিষিদ্ধ। পুজোর সময় কিংবা নিরঞ্জনে ডিজে বাজানো যাবে না। আমরা মহরমে করতে দিইনি। আপনারা দেখেছেন ঈদের নমাজ ব্রিগেডে পড়েছে। রেড রোডে নমাজ পড়তে দিইনি। তাই পুজোতে কোনও ডিজে বাজবে না। সুষ্ঠুভাবে পুজো করতে হবে। রথযাত্রা সুন্দরভাবে করলাম আমরা। দুর্গাপুজোও ভাল করে করব।’ মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে সাফ জানিয়ে দিয়েছেন রাস্তা বন্ধ করে কোনও পুজো করা যাবে না। শহরের গুরুত্বপূর্ণ ১৩টি রাস্তা খোলা রাখতে হবে। জাতীয় সড়ক পুজোর জন্য আটকে রাখা যাবে না। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘শহরের ১৩টি গুরুত্বপূর্ণ রাস্তার উপর পুজো করা যাবে না। তবে খুব একটা তাতে পুজো কমিটিগুলির অসুবিধা হচ্ছে না। আমরা সেটা পর্যালোচনা করে দেখেছি। দু-একটি পুজোর অসুবিধা হলে কলকাতা সিপির সঙ্গে বসে কথা বলে মিটিয়ে নেবেন।’ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রেড রোড, এজিসি বোস রোড, জহওরলাল নেহেরু রোড, লেনিন সরণি, ক্যাথিড্রাল রোডের মতো রাস্তাগুলি বন্ধ করে পুজো করা যাবে না।

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর