‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোয় আর্থিক অনুদান ১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে তিনি এও আর্জি জানিয়েছেন, বড় বাজেটের পুজোগুলি যেন এই আর্থিক অনুদান না নেন। ছোট বাজেটের পুজোগুলি থানায় আবেদন করলেই পুজোর আগে ১ লক্ষ টাকার করে আর্থিক সাহায্য পাবেন। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবার থেকে দুর্গাপুজোয় রেড রোডে কার্নিভাল হবে না। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পর হাততালি দিয়ে সমর্থন জানান পুজো কমিটির সদস্যরা।

আরও পডুন: ‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ, সোমবার মিলন মেলা প্রাঙ্গন থেকে ঘোষণা করেন, ‘সব ক্লাবকে অনুদান বাবদ দেওয়া হবে ১ লক্ষ টাকা। বড় বাজেটের কমিটিকে আবেদন করব, আপনারা আর্থিক সাহায্য নেবেন না। আপনাদের আমি ধন্যবাদ জানাব। দুর্গাপুজো কমিটিগুলির জন্য বিদ্যুতের বিলে ১০০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। সেই বিষয়ে আমার ডব্লিউবিএসিডিসিএল ও সিইএসই-র সঙ্গে কথা হয়েছে। ফায়ার লাইসেন্স করাবেন। কিন্তু কোনও ফি দিতে হবে না।’

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘চলতি বছর থেকেই দুর্গাপুজোয় কার্নিভাল বন্ধ। তার বদলে মহালয়াতে ইডেন গার্ডেন্সে বিরাট অনুষ্ঠান হবে। লেজার, ড্রো শো হবে। আমরা সেই অনুষ্ঠানে হাজির থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাব। দুর্গাপুজোর সময়ে ৬টি জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দিঘাতে বড় আকারের ফেস্টিভ্যাল করা হবে। পুজোর বিসর্জন নিয়ে কোনও দিন বা সময় আমরা ঠিক করে দেব না। আগামী ২৪ অক্টোবরের আগে নিরঞ্জন করলেই হবে। আর একটা গ্যারান্টি দিচ্ছি, দুর্গাপুজো করার জন্য কাউকে কলকাতা হাইকোর্টে ছুটতে হবে না। তবে আমার আর্জি থাকবে, পুজোয় বা প্যান্ডেলে ও মাতৃমূর্তিতে এমন কিছু করবেন না যাতে করে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে।’

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির