বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের সংগঠনকে তৃণমূলস্তরে আরও মজবুত করতে কার্যকরী সমিতি ঘোষণা করল রাজ্য বিজেপি। সেই কমিটিই আগামীতে গেরুয়া শিবিরের জেলা থেকে অঞ্চলস্তরে সংগঠন তৈরি করবে। যার উপর দাঁড়িয়েই পঞ্চায়েত থেকে লোকসভা কিংবা পুরসভার মতো একাধিক নির্বাচনে লড়বে পদ্ম শিবির। সেই কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে দলের আদি নেতাদের। আবার স্থান পেয়েছেন নব্যরাও। কার্যকরী সমিতিতে ঠাঁই পেয়েছেন মুখ্যমন্ত্রী, ৭ জন মন্ত্রী ও একাধিক বিধায়ক। আজ, বুধবার রাজ্য বিজেপির তরফে সেই কার্যকরী সমিতি ঘোষণা করা হয়েছে। যাতে উল্লেখযোগ্য নাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী। তাঁকে ঠাঁই দেওয়া হয়েছে কার্যকরী সমিতিতে। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, মীনাদেবী পুরোহিত, রুদ্রনীল ঘোষ, উমেশ রাই, অগ্নিমিত্রা পালদেরও নিয়ে আসা হয়েছে রাজ্য বিজেপির কার্যকরী সমিতিতে।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত এই কমিটিতে জায়গা পেয়েছেন মোট ২৬৩ জন। তালিকায় রাজ্যের শীর্ষ নেতাদের পাশাপাশি জায়গা দেওয়া হয়েছে একাধিক মন্ত্রী, বিধায়ক এবং দলের পুরনো দিনের নেতাদেরও। তবে বিজেপির এই কমিটিতে স্থান পাননি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সূত্রের খবর, তাঁকে সংগঠনের আরও বড় পদে বসাতে চলেছে গেরুয়া শিবির। ২৬৩ জনের এই বিশাল কমিটিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের নেতাদের দায়িত্ব বণ্টনের মাধ্যমে বিজেপির আগামী দিনের সাংগঠনিক লড়াইয়ের প্রস্তুতিই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী সপ্তাহে রাজ্য সফরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তার আগেই এই কার্যকরী সমিতি ঘোষণা করে দলের সংগঠনের বিস্তার করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

আরও পডুন: বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পদ্ম শিবিরের এই নতুন কার্যকরী সমিতিতে স্থান পেয়েছেন ছাব্বিশের বাংলার বিধানসভার ভোটে টিকিট না পাওয়া দলীয় নেতা মিহির গোস্বামী, হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন্দ্রনাথ চক্রবর্তী। কমিটিতে ঠাঁই পেয়েছেন এন্টালি থেকে পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও। রাজনৈতিক মহলের ধারণা, দলের এই সমস্ত নেতাদের কমিটিতে এনে সংগঠন মজবুত করার কাজ করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সঙ্গে মিহির গোস্বামীদের কার্যকরী সমিতিতে এনে রাজনৈতিক পুনর্বাসনও দিয়েছে পদ্ম পার্টি। মত রাজনৈতিক মহলের একাংশের। অপরদিকে গুরুত্ব বেড়েছে তাপস রায়ের। তাঁকেও রাখা হয়েছে সদ্য প্রকাশিত কার্যকরী সমিতিতে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান