বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: একদা বামদূর্গ বলে পরিচিত যাদবপুর এখন বিজেপির দখলে। তবে কিছু লাল ঝাণ্ডাধারী এখনও বিরাজ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে। যেখান থেকে দেশবিরোধী স্লোগান দেওয়া, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে বিতর্কিত গ্রাফিটি আঁকা সবটাই চলে বলে অভিযোগ পদ্ম শিবিরের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপি বনাম বাম ছাত্র সংগঠনের অশান্তিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। তারপরেই সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েই চলেছে। যাদবপুরে অশান্তির ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু সংবাদমাধ্যম ও বিরোধী রাজনৈতিক দলের নেতাদের গেরুয়া রংকে অপমান করার অভিযোগ ওঠে। তার বিরুদ্ধেই গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাখী পূর্ণিমার দিন যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানেই গেরুয়াকে অপমান করায় সতর্ক করেছিলেন তিনি। আজ, বুধবার গেরুয়া সম্মান যাত্রার শেষেও ফের গেরুয়াকে অপমান না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পডুন: উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

রাখী পূর্ণিমার কর্মসূচিতে যোগ নিয়ে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ সিপিএমের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছিলেন। অভিযোগ করেছিলেন, কমিউনিস্টদের আমলে এই প্রতিষ্ঠানে (যাদবপুর বিশ্ববিদ্যালয়) রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র বা বিদ্যাসাগরের ছবি ঠাঁই পেত না। তারা নেতাজিকে ‘তোজোর কুকুর’ এবং রবীন্দ্রনাথকে ‘বুর্জোয়া কবি’ বলেছিল। এদিন ফের একবার বাম-তৃণমূলকে একযোগে আক্রমণ করে যাদবপুরে নতুন কর্মসূচির ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি এদিন ঘোষণা করেছেন, ‘দেশের ভিতরে থেকে যারা রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে, তাদের আধ্যাত্মিক ও জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে জবাব দিতে হবে। আগামীতে যাদবপুর প্রাঙ্গণে তিনদিনব্যাপী গীতা, বেদ পাঠ ও হনুমান চল্লিশা পাঠের আয়োজন করবে পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদ। তাঁদের ডাকে আবার আসব আমি। প্রয়োজনে দুবার আসব। দেশ ও গেরুয়াকে যাঁরা অপমান করছেন, তাঁদের শিক্ষা দেওয়ার জন্য একবার বেদপাঠ করতে আসব। আর একবার হনুমান চল্লিশা পাঠ করতে আসব। আশা করি সমস্ত রাষ্ট্রবাদী মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন।’

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…