ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, গোরখপুর: শিক্ষক হচ্ছে গুরু সমান। অথচ সেই মর্যাদা ভুলে এক ছাত্রীকেই চুমু খেলেন শিক্ষক বাবাজী। আর সেই কীর্তি নজরে পড়ে গেল ছাত্রীর দাদার। হাতেনাতে পাকড়াও করলেন প্রেমে মাতোয়ারা শিক্ষককে। তার পর শুরু হল উত্তম-মধ্যম। ওই ঘটনার ভিডিও ঝড়ের গতিতে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ‘এই মুহুর্তে’ অনলাইনের পক্ষ থেকে ওই ভিডিওয়ের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। নির্যাতিতা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গুণধর শিক্ষককে আটক করেছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে তদন্তও শুরু করেছে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি গোরখপুর থেকে ৫০ কিলোমিটার দূরের কেপিয়ারগঞ্জ থানার সোমহিয়ায় অবস্থিত এক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটিতে ৪০ ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ নেন। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) ক্লাস শেষ হওয়ার পরে বাড়তি ক্লাস নেওয়ার টোপ দেখিয়ে এক ছাত্রীকে আটকে রাখেন এক শিক্ষক। তার পরে ওই ছাত্রীর সঙ্গে অশালীন ও আপত্তিকর আচরণ করতে শুরু করে।

ক্লাস শেষে বোন না ফেরায় সহপাঠীদের কাছে খোঁজখবর নেন ছাত্রীর দাদা। তখনই জানতে পারেন, বাড়তি ক্লাস নেওয়ার কথা বলে ছাত্রীকে আটকে রেখেছেন এক শিক্ষক। ওই খবর পেয়েই বন্ধুদের সঙ্গে নিয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে যান ছাত্রীর দাদা। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ল্যাবে বোনের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। ওই সময় ছাত্রীটিকে জোর করে চুমু খেতে দেখা গিয়েছে গুণধর শিক্ষককে। বোনের সঙ্গে এমন আচরণ দেখে নিজের মাথা ঠিক রাখতে পারেননি ছাত্রীর দাদা। শিক্ষককে সবক শেখাতে উত্তম-মধ্যম দিতে শুরু করেন। কেপিয়ারগঞ্জ থানার সার্কেল অফিসার অনুরাগ সিংহ জানিয়েছেন, নির্যাতিতা ছাত্রীর পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের