গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: কই মাছ শুধু বাঙালির প্রিয় পদ নয়, পুষ্টিগুণেও বেশ সমৃদ্ধ। এতে রয়েছে প্রোটিন, যা শরীরের পেশি ও কোষ গঠনে সাহায্য করে। পাশাপাশি মাছের বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের প্রয়োজনীয় শক্তি জোগাতে এবং সামগ্রিক পুষ্টি বজায় রাখতে সাহায্য করে। তেল-মশলা কম ব্যবহার করে ভাপে রান্না করলে কই মাছের স্বাদ যেমন বজায় থাকে, তেমনই খাবারটিও তুলনামূলক হালকা হয়। তাই দুপুর বা রাতের খাবারে তেল মশলা ছাড়া সহজে বানিয়ে নিতে পারেন আদা-রসুনের সুগন্ধে ভরপুর ভাপা কই। কীভাবে বানাবেন জেনে নিন রেসিপি-

উপকরণ

কই মাছ – ৭-৮টি

আদাকুচি – ১ টেবিল চামচ

রসুনকুচি – ১ টেবিল চামচ

ফিশ সস – ১ চা-চামচ

সয়া সস – ২ চা-চামচ

লেবুর রস – ১ টেবিল চামচ

গোটা কাঁচা লঙ্কা – ২-৩টি

পদ্ধতি

প্রথমে কই মাছ ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে মাছের সঙ্গে আদাকুচি, রসুনকুচি, ফিশ সস, সয়া সস, লেবুর রস এবং গোটা কাঁচা  লঙ্কা দিয়ে ভালভাবে মেখে নিন। মশলা মাছের গায়ে ভালভাবে মাখিয়ে অন্তত ১০ মিনিট রেখে দিন, যাতে স্বাদ ভিতর পর্যন্ত পৌঁছয়। এবার ভাপে রান্না করার পাত্র প্রস্তুত করুন। গ্যাস জ্বালিয়ে একটি কড়াইয়ে জল নিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে মেরিনেট করা মাছগুলো পাত্রে সাজিয়ে দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে প্রায় ১০-১৫ মিনিট ভাপে রান্না করুন। মাছ ভালভাবে সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। গরম ভাপা কই মাছ ভাতের সঙ্গে পরিবেশন করুন। আদা-রসুন, লেবু ও কাঁচা লঙ্কার মিশ্রণে তৈরি এই পদে ঝাল-টক-মশলার দারুণ ভারসাম্য পাওয়া যাবে। তেল ছাড়াই ভাপে রান্না হওয়ায় এটি  স্বস্থ্যের জন্য দারুন উপকারী। 

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার