রাম মন্দিরের সুপ্রিম রায়ের পরেই সলমান-শাহরুখের কাছে ক্ষমা চেয়েছিলেন স্বরা, কেন জানেন?

দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াইয়ের পর ২০১৯ সালে ২.৭৭ একর জমিতে রাম মন্দির গড়ার ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। অযোধ্যায় যেখানে রাম মন্দির গড়া হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াইয়ের পর ২০১৯ সালে ২.৭৭ একর জমিতে রাম মন্দির গড়ার ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। অযোধ্যায় যেখানে রাম মন্দির গড়া হয়, সেখানে তিনি ঐতিহাসিক ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ। ১৯৯২ সালে সেটা ভেঙে দেওয়া হয়। সেখানে রামমন্দির গড়া নিয়ে আইনি ঝামেলা শুরু হয়। অবশেষে ২০১৯ সালে সুপ্রিম রায়ের পর ২০২৪ সালের জানুয়ারিতে রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন হয়। এবার শীর্ষ আদালতের এই রায় নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। অভিনেত্রীর এই ভিডিও এখন ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

সেখানে স্বরাকে বলতে শোনা যাচ্ছে, ‘রাম জন্মভূমি সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে আমি গভীরভাবে মর্মাহত হয়েছিলাম। আমি এতটাই রেগে গিয়েছিলাম যে, ভাবছিলাম এটা কেমন দেশ। আমার মনে হয়েছিল, এই সিদ্ধান্তটি অন্যায্য। আমি ভিতর থেকে আঘাত পেয়েছিলাম। নিজেকে হিন্দু হিসেবে লজ্জিত মনে হয়েছিল। এবং সেই আবেগপ্রবণ মুহূর্তে আর কিছু বুঝতে না পেরে আমি শাহরুখ খান, সলমান খান, আমির খান-সহ আমার পরিচিত সমস্ত মুসলিম বন্ধুদের ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলাম।  তাঁদের বলেছিলাম, যা ঘটেছে, তার জন্যে একজন হিন্দু হিসেবে, আমি দুঃখিত। আমি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আমি লজ্জিত। আমি এর সঙ্গে একমত নইা আমার মনে হয়েছিল ওদের কাছে আমার ক্ষমা চেয়ে নেওয়ার প্রয়োজন, তাই ক্ষমা চেয়েছিলাম।’

তবে তাঁর ম্যাসেজ পাওয়ার পর বলিউডের তিন খান কী প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তা খোলাসা করেননি স্বরা। ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় কটাক্ষের ঝড় উঠেছে। নেটিজেনরা অভিনেত্রীকে তুলোধনা করেছেন। অনেকেই ‘সীতা রাম’ স্লোগান তুলেছেন। একজন লিখেছেন, ‘সে কি ইতিহাস জানে না? আমি অবাক হই কেন লোকজন স্বরাকে এত গুরুত্ব দেয়। কেন তাঁকে পডকাস্টে আমন্ত্রণ জানানো হয়।’ এরপর ফাহাদের সঙ্গে আন্তঃধর্মীয় বিয়ে নিয়েও লোকজন স্বরাকে ট্রোল করছে মানুষজন। যদিও স্বরা বরাবরই স্পষ্টভাষী। রাজনীতি ও সামাজিক নানা বিষয়ে কথা বলে থাকেন। এর আগে অযোধ্যা মামলা এবং নাগরকত্ব আইন নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছিলেন।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর