নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক কার্যালয় বদলের তৎপরতাও দেখা গিয়েছিল। বিজেপি সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নবান্নে নয়, পুরো প্রশাসনিক কার্যালয়টি ফিরবে রাইটার্স বিল্ডিং বা মহাকরণে। তবে বিগত ১৫ বছরে মহাকরণের সংস্কারের কাজ খুব ধীরগতিতে হয়েছিল। তাই পালাবদলের পর নবান্নেই আপাতত বসতে হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে একাধিক মন্ত্রীদের। সূত্রের খবর, আর বেশিদিন নয়। চলতি বছরের দুর্গাপুজোর আগেই মুখ্যমন্ত্রীর দফতর ফিরছে মহাকরণ বা রাইটার্স বিল্ডিংয়ে। শুধুই মুখ্যমন্ত্রী নন, সূত্রের খবর, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও সাতজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর কার্যালয়ে ফিরবে রাইটার্সে।

সেই কারণেই গতকাল, বুধবার পূর্ত দফতরের বৈঠকে হয়েছে। তাতে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার। সেই বৈঠকেই মন্ত্রীকে জানানো হয়, চলতি বছরের মহালয়ার আগেই রাইটার্স বিল্ডিংয়ে ফিরতে পারবেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই শেষ হয়ে যাবে মহাকরণের সংস্কারের কাজ। তাই দুর্গাপুজো থেকেই মহাকরণে বসে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম করতে পারবেন শুভেন্দু অধিকারী। পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে গ্রিন সিগন্যাল পেতেই মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানিয়েছেন পূর্তমন্ত্রী। তারপরেই নবান্নে শুরু হয়েছে তোড়জোড়। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

আরও পডুন: যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

মুখ্যমন্ত্রী, বাকি মন্ত্রীদের সঙ্গেই মুখ্যসচিব, ডিজি-সহ গুরুত্বপূর্ণ কয়েকজন আমলার দফতর তৈরির কাজ দ্রুততার সঙ্গেও শেষ করা হচ্ছে বলে খবর। ওই একই সমেয় তাঁরাই ফিরবেন মহাকরণে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পূর্তমন্ত্রী অজয় পোদ্দার, এই ছয় মন্ত্রী মহাকরণে আপাতত বসবেন। এমনটাই জানা গিয়েছে। ফলত তাঁদের কার্যালয় দ্রুত শেষ করার কথা বলা হয়েছে পূর্ত আধিকারিকদের। মহাকরণে পুরো প্রশাসনিক ব্যবস্থা উঠে এলে, নবান্নের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর