ঘরের মেঝেয় পড়ে রয়েছে বিধবা মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ, বিশ্বকর্মা পুজোয় চাঞ্চল্য কাটোয়ায়

ঘরের ভিতর পড়ে রয়েছে মহিলার রক্তাক্ত দেহ। গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপের দাগ। মৃতের নাম চিন্তামণি মণ্ডল। বিশ্বকর্মা পুজোর সকালে হাড়হিম ঘটনা পূর্ব বর্ধমানের কাটোয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের ভিতর পড়ে রয়েছে মহিলার রক্তাক্ত দেহ। গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপের দাগ। মৃতের নাম চিন্তামণি মণ্ডল। বিশ্বকর্মা পুজোর সকালে হাড়হিম ঘটনা পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কিন্তু কেন এমন নৃশংসভাবে খুন করা হল মহিলাকে? খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, কাটোয়া থানার অন্তর্গত বাদরা গ্রামের ঘোষপাড়া এলাকার বাসিন্দা ছিলেন ওই মহিলা।

জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই চিন্তামণিকে দেখা যাচ্ছিল না। এরপরেই তাঁর খোঁজে প্রতিবেশী যমুনা মণ্ডল তাঁর বাড়িতে যান। তাঁর বাড়ির দরজা খোলা ছিল। তিনি ঘরে ঢুকে দেখতে পান, ঘরের মধ্যেই পড়ে রয়েছে মহিলার রক্তাক্ত দেহ। এরপর তিনি আরও প্রতিবেশীদের ডাকেন। তাঁরাই পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে কাটোয়া থানার পুলিশ এবং মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় নিহতের দুই আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। গলাতেও কাটা দাগ ছিল। পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি ব্লেড উদ্ধার করেছে। পাশেই পড়েছিল ওই মহিলার মোবাইল ফোন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে দীর্ঘ রোগভোগের পর নিহত চিন্তামণির স্বামী মারা যান। তাঁর এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। ছেলের পাঠানো টাকাতেই সংসার চলত চিন্তামণির। বাড়ির পাশেই থাকেন চিন্তামণির ভাসুর প্রশান্ত মণ্ডল ও তাঁর পরিবার। কিন্তু স্থানীয়দের দাবি, পারিবারিক বিবাদের জেরেই চিন্তামণিকে খুন করা হয়েছে। কারণ ভাসুরের সঙ্গে চিন্তামণির সম্পর্ক একেবারেই ভাল ছিল না। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাতের অন্ধকারে ঘরে ঢুকে মহিলাকে খুন করা হয়েছে। তাঁর গলায় সোনার চেইন ছিল। সেই সবে হাত না পড়ায় পুলিশের ধারণা, চুরির উদ্দেশ্যে এই খুন নয়, এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে। সম্পত্তিগত কারণে তাঁকে খুন করা হতে পারে। আপাতত পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে।

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক