তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন সময়ে সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। খুন, ধর্ষণের মতো ঘটনার সঙ্গে বহুবার যুক্ত থাকতে দেখা গিয়েছে সিভিকদের। সেই সিভিকদের কর্মের জন্য বদনাম হয় সংশ্লিষ্ট থানার। এবার সেই বিষয়ে সাবধান কলকাতা পুলিশ। সিভিক ভলান্টিয়ারদের কাজের নিয়মের মধ্যে বাঁধতে এনওপি তৈরি করেছে লালবাজার। তাতে বলা হয়েছে, তোলাবাজি, ঘুষ নিতে গিয়ে বা কোনও অনিয়মের সঙ্গে সিভিকরা যুক্ত থাকলে রেয়াত করা হবে না। অভিযোগ পেলেই আগে পদক্ষেপ করা হবে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। প্রথমে কাজ থেকে বসিয়ে দেওয়া হবে অভিযুক্ত সিভিককে। তদন্তে তাঁর বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে চাকরি থেকেও বরখাস্ত করা হবে।

আইন শৃঙ্খলা বজায় রাখতে কী করা উচিত আর কোনটা নয়, সেই বিষয়েও পাঠ দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের। গোটা রাজ্যে এই মুহূর্তে ১ লক্ষের বেশি সিভিক কর্মরত। কলকাতা পুলিশের অধীনে দশ হাজারের কম। আপাতত কলকাতা পুলিশের অধীনস্থ সিভিকদের দিয়েই শুরু করা হবে আইন-শৃঙ্খলার পাঠ। তারপর রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রেও এই নির্দেশিকা জারি হবে। লালবাজার সূত্রে খবর, প্রতি ছয় মাস অন্তর সিভিকদের কাজের মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট থানার ওসিরাই সেই কাজ করবেন। তাতে সফল হলে তবেই চাকরি বজায় থাকবে সিভিক-দের।

আরও পডুন: মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

রাজ্যে ক্ষমতাতে এসে বিজেপি সরকার সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, তৃণমূল সরকার নিজেদের ক্যাডারের মতো কাজ করাত সিভিকদের। সেই কারণেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়। প্রকৃত যাঁরা কাজের উপযুক্ত, তাঁদের রেখে বাদবাকি ঝাড়াই বাছাই করা হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘোষণার পথেই সিভিকদের নিয়ে এবার হাঁটতে শুরু করেছে লালবাজার।

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার