মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

Share:

নিজস্ব প্রতিনিধি: মিলল না জামিন। নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। আজ, শনিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছিল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। তিনি ১৯ বছরের পুরনো মামলার জামিনের আর্জি জানান। যদিও তাঁর জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক। যার ফলে আগামী ৩ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামের উপ নির্বাচন। প্রচারের জন্য শেষ তারিখ ৪ অক্টোবর। হাতে মাত্র একদিন বাকি থাকবে মিলন প্রধানের কাছে। তাই নন্দীগ্রাম উপ নির্বাচনে জেল থেকেই ভোটপ্রচার করতে হবে কংগ্রেস প্রার্থীকে।

নন্দীগ্রাম থানার তিন মামলার ভিত্তিতে নিম্ন আদালতের বিচারক আজ, শনিবার এই নির্দেশ দিয়েছেন। আগামী সোমবার মিলনকে ফের কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হবে। সেটি খেজুরি থানার অপর মামলার ভিত্তিতে। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময়ে একটি খুনের মামলায় নাম জড়িয়েছিল কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। নন্দীগ্রাম ও খেজুরিতে খুন ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে তাঁর নামে। প্রায় দু’দশকের পুরনো ওইসব মামলায় গতকাল, শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়। ঠিক যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল, শুক্রবার কংগ্রেসকে নন্দীগ্রামে সমর্থনের ঘোষণা করেন তারপরেই সামান্য উপ নির্বাচন এখন হটস্পটে পরিণত হয়েছে। গোটা দেশের নজর রয়েছে এখন নন্দীগ্রামের দিকে। সেই নন্দীগ্রামেই এবার কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আকচাআকচি।

আরও পডুন: দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

মিলন প্রধানের জামিন সংক্রান্ত মামলার বিষয়ে কংগ্রেস মুখপাত্র তথা আইনজীবী অজিতেশ পাণ্ডে জানিয়েছেন, ‘আমরা জামিনের আবেদন করেছিলাম। অনেক পুরনো গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মনোনয়নের ঠিক পর পরেই কেন এটা করল পুলিশ? সেই প্রশ্ন তুলেছিলাম। কিন্তু আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আমরা বলেছিলাম, এই গ্রেফতারি বেআইনি। তারপরেও মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছেন, আমরা মেনে নেব। এর পর যা করণীয়, আমরা করব। এত দিন পরে কেন গ্রেফতার, তা নিয়ে বিচারক প্রশ্ন করেছিলেন সরকারি আইনজীবীকে। উনি বলেছেন, এত দিন মিলন প্রধানকে খুঁজে পাওয়া যায়নি। এখন পাওয়া গিয়েছে, তাই গ্রেফতার করা হয়েছে।’

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ