রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে প্রার্থী হাতছাড়া হয়েছে। রেজিনগরে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা করেও পাল্টি খেয়েছেন রবিউল আলম চৌধুরী। তিনি জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসবেন রেজিনগরে, তাই দিদির আশ্বাসে ভোটে লড়ছেন। এবার রবিউলের পাশে দাঁড়াতেই কালীঘাট তৃণমূল রেজিনগরের উপ নির্বাচনে প্রচারক তালিকা প্রকাশ করল। সেই তালিকায় নাম রয়েছে মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  নাম। ছাব্বিশের বিধানসভায় মুখ থুবড়ে পড়ার পর রেজিনগরে উপ নির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে মমতা তৃণমূল কংগ্রেস। আজ, রবিবার প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে কালীঘাট তৃণমূলের তরফে।

আরও পডুন: পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

সেই তালিকায় নাম রয়েছে- মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, বাবর আলি, উপাসনা চৌধুরীর। মোট কুড়ি জন প্রচারকের নাম ঘোষণা করেছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। তবে কবে থেকে প্রচারে নামছে তৃণমূলের এই শিবির তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে উপ নির্বাচনকে সামনে রেখে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন মুর্শিদাবাদের রেজিনগরের মমতাপন্থী তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী। সেটা আজ, রবিবারের চিত্র দেখেই স্পষ্ট। এদিন বেলডাঙার দলীয় কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে একপ্রস্ত বৈঠক সেরে ফেলেছেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ, জলঙ্গির বিধায়ক বাবর আলি। সূত্রের খবর, রেজিনগরের উপ নির্বাচনে প্রচারের রণকৌশলে স্থির করতেই এদিন বৈঠক ডাকেন রবিউল।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২