পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখেই বড় বড় কথা, শেষে কিনা পুলিশের ভয়ে ভোট ময়দান ছেড়ে পালিয়ে গেলেন হুমায়ুন কবীর। রেজিনগরের উপ নির্বাচনে ভোটপ্রচার করবেন না বলে জানিয়েছেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ পুলিশ দলীয় কর্মীদের বিনা কারণে অত্য়াচার করছে। জোর করে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। সেই ভয়ে কেউ বাড়ির বাইরে বরে হচ্ছে না। কীভাবে মিটিং-মিছিল হবে, এই প্রশ্নই তুলেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। গতকাল, শনিবার বিকেল থেকে আজ, রবিবার ভোর পর্যন্ত জেলা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির ৪ জন শীর্ষ পদাধিকারী ও এক নির্দল প্রার্থী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে নওদা থানার পুলিশ প্রথমে গ্রেফতার করে ব্লক সভাপতি তথা রেজিনগরে নির্দল প্রার্থী সাইফুল ইসলামকে। তাঁকে আজ, রবিবার বহরমপুর আদালতে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে। গতকাল, শনিবার রাতভর অভিযান চালায় রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ। রেজিনগর থানার পুলিশ গ্রেফতার করে তিনজনকে। তাঁরা হলেন- মঞ্জুর রহমান ওরফে লেবু, হক মল্লিক এবং আব্দুল আলিম। অন্যদিকে শক্তিপুর থানার পুলিশ মিঁঞাগ্রাম থেকে গ্রেফতার করে মহম্মদ নাসিম শেখকে। নাসিম হুমায়ুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

আরও পডুন: পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

তারপরেই রাগে অগ্নিশর্মা হয়ে যান হুমায়ুন। তিনি আজ, রবিবার পুলিশের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমরা প্রচার করব না। পুলিশ লুঠ করবে। সেই লুঠের প্রচার ভোটের দিন করব। তাতে দশটা খুন হলে আমার হবে, ওদের হলে হবে। আমাদের বিরক্ত করা হচ্ছে। আমরা প্রচার করতে দিচ্ছে না। ভোটের দিন মোকাবিলায় নামব। যা হবে হবে। ততদিন ঘরে বসে থাকব। আমাদের টেবিল চিহ্ন। সেটাই সোশ্যাল মিডিয়ায় প্রচার করব। রেজিনগরের ঘরে ঘরে পৌঁছে দেব আমাদের বার্তা। পুলিশ আমাদের ভোটপ্রচার করতে দিচ্ছে না। যেভাবে আমাদের দলের নেতা কর্মীদেরকে পুলিশ গ্রেফতার করছে, অত্যাচার করছে, তাতে সবাই ভীত সন্ত্রস্ত। কাকে নিয়ে ভোটের প্রচার করব বুঝতেই পারছি না।’

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা