ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারের ছুটির দিনে দুপুরে হুগলির পাণ্ডুয়ার ব্যস্ততম জিটি রোডে এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা! স্থানীয় যুবকের তৎপরতায় ধরা পড়ল অভিযুক্ত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিটি রোডের কামারপাড়া কালীমন্দির সংলগ্ন একটি বেসরকারি ব্যাঙ্কের শাখা বন্ধ ছিল। খোলা ছিল সেই ব্য়াঙ্কের এটিএম। সেই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। সেই সুযোগেই এক যুবক পাথর হাতে এটিএম কাউন্টারের ভিতরে ঢুকে মেশিন ভাঙার চেষ্টা করে।

সেই সময়ে কাছাকাছি একটি দোকানে কাজ করছিলেন বিষ্ণুপদ মুর্মু নামে এক যুবক। এটিএম-এর ভিতর থেকে ভাঙচুরের শব্দ শুনে তিনি এগিয়ে যান। কাঁচের দরজার বাইরে থেকে তিনি দেখতে পান এক যুবক পাথর দিয়ে এটিএম মেশিনের উপরের অংশ ভাঙছে। পরিস্থিতি বুঝে দ্রুততার সঙ্গে তিনি এটিএম কাউন্টারের শাটার বাইরে থেকে টেনে বন্ধ করে তালা লাগিয়ে দেন। এরপরই খবর দেওয়া হয় পাণ্ডুয়া থানায়।

আরও পডুন: ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

খবর পেয়ে পাণ্ডুয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তালা খুলে এটিএম কাউন্টারের ভিতর থেকে অভিযুক্ত যুবককে আটক করে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম মহম্মদ সোহেল। বয়স ২২ বছর। বাড়ি পাণ্ডুয়ার মাগুরা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনার সময় ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তবে এটিএম ভেঙে টাকা চুরির চেষ্টা কেন সে করেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ওই এটিএম মেশিনের উপরের অংশ ভেঙে ফেলেছে অভিযুক্ত। তবে ওই যুবক ভিতর থেকে কিছু টাকা নিতে পেরেছে কিনা বা কী উদ্দেশ্যে ভাঙচুর চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল