ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: থাইল্যান্ড থেকে আসা ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তি বাড়াচ্ছে আন্দামান সাগরে। আজ, রবিবার দুপুরে সেটি নিম্নচাপ হিসেবে অবস্থান করছে উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘন্টায় সেটি আরও শক্তি বৃদ্ধি করে এগিয়ে আসবে মধ্য বঙ্গোপসাগরে। সেটি আগামী দুদিনে আরও শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ, রবিবার বুলেটিনে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমা বাতাসের জেরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। তবে অতি গভীর নিম্নচাপের জেরে উত্তর অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পডুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের নিম্নচাপ এলাকার সঙ্গে সংশ্লিষ্ট ঘূর্ণিবায়ু বলয় থেকে উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি উত্তর-দক্ষিণমুখী নিম্নচাপ বলয় (trough) বিস্তৃত রয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। যার ফলে পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে নিম্নচাপের অবস্থান হলেও পরোক্ষ প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে রাজ্য়ে। মূলত উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়বে বলে এদিন বুলেটিনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

কবে কোথাও কতটা বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভারী বৃষ্টির কমলা সতর্কতা: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভারী বৃষ্টির হলুদ সতর্কতা: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম

২৩ সেপ্টেম্বর (বুধবার) ভারী বৃষ্টির কমলা সতর্কতা: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

২৩ সেপ্টেম্বর (বুধবার) ভারী বৃষ্টির হলুদ সতর্কতা: ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভারী বৃষ্টির কমলা সতর্কতা: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর

আগামী শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের