১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ১০ টাকার ভাড়া নিয়ে বচসা। আর সেই বচসাই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল এক অটোচালকের। হায়দরাবাদের ভাট্রেপল্লি এলাকায় ভাড়ার টাকা নিয়ে বিবাদের জেরে মারধরের অভিযোেগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৪২ বছরের মহম্মদ মুকাররমকে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফালাকনুমা থানার অন্তরেগত অন্তর্গত ভাট্রেপল্লি এলাকায় অটো ভাড়ার ১০ টাকা নিয়ে মুকাররমের সঙ্গে দু’জনের বচসা শুরু হয়। ভাড়ার টাকা মেটানোর সময় খুচরো নিয়ে সমস্যা থেকেই গোলমালের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বচসার পর মুকাররমকে মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম হন তিনি। পরিবারের লোকজন এবং স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

মুকাররমের মৃত্যুর পর দেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোের্ট হাতে এলে মৃত্যুর কারণ এবং আঘাতের প্রকৃতি সম্পর্কে আরও স্পষ্ট তথ্য মিলবে বলে জানা গিয়েছে। ঘটনায় অজিম এবং শোয়েব নামে দুজনকে সন্ধেহভাজন হিসেবে চিহ্নিত  করেছে পুলিশ। কীভাবে ১০ টাকার সামান্য ভাড়ার বিবাদ এতটা বড় আকার নিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সমস্ত  দিক তদন্ত করে দেখছে পুলিশ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২