ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ান গেমসের মাঝেই জাপানে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’। ইতিমধ্যেই রাজধানী  টোকিওসহ জাপানের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। পরিস্থিতি আরও খারাপ হলে আকস্মিক বন্যা থেকে ভূমিধস, একাধিক বিপদের আশঙ্কা করছে প্রশাসন। এই সব নিয়েই জারি করা হয়েছে সতর্কতা।   

জাপান আবহাওয়া দফতর (JMA) জানিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) দিনের শেষভাগে টোকিও কাছাকাছি এলাকা দিয়ে যেতে পারে টাইফুন দুজুয়ান। ফলে রাজধানী টোকিও-সহ আশপাশের এলাকায় দ্রুত আবহাওয়ার অবনতি হতে পারে। বিশেষ করে সোমবার বিকেল থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ইজু দ্বীপপুঞ্জ, চিবা প্রিফেকচার-সহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। নতুন করে ভারী বৃষ্টি শুরু হলে বহু জায়গা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গেই এবং ভূমিধসের ঝুঁকি বাড়ছে। আবহাওয়া দফতরের আরও আশঙ্কা, কান্তো ও মধ্য জাপানের বিস্তীর্ণ অঞ্চলে তৈরি হতে পারে ‘লিনিয়ার রেইন ব্যান্ড’। এই বিশেষ  পরিস্থিতিতে একটি অপেক্ষাকৃত সরু এলাকায় ঘণ্টার পর ঘণ্টা প্রবল বৃষ্টি হতে পারে। ফলে অল্প সময়ের মধ্যেই নদীর জলস্তর বেড়ে যাওয়া, আকস্মিক বন্যা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের মতো বিপর্যয় ঘটার আশঙ্কা  রয়েছে। 

আরও পড়ুন: ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

টাইফুনের প্রভাব পড়েছে এশিয়ান গেমসেও। মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলা এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টিং প্রতিযোগিতা খারাপ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। প্রতিযোগিতাটি মঙ্গলবার নতুন করে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।   

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’